প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Dec 2025, 11:45 PM
কুমিল্লায় হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন হাতে ন্যায়বিচারের দাবি
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লাতেও শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ-সমাবেশ ও মিছিলে উত্তাল হয়েছে, অংশগ্রহণকারীরা প্রতীকী কফিন অথবা বিক্ষোভ মিছিলের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচার দাবি করেছেন এবং কেন্দ্রের সঙ্গে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এর আগে কুমিল্লা টাউনহল মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার ঘটিকায় বিক্ষোভ মিছিলটি টাউনহল মাঠ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কুমিল্লা ইনকিলাব মঞ্চের আয়োজনে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যার সঙ্গে জড়িতরা, ঘাতকরা দেশ ছেড়ে পালালেও দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা সারা বাংলাদেশ অচল করে দেওয়ার কর্মসূচি দেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...