প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:30 PM
চান্দিনায় হাফেজদের পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়। এইক সাথে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ হয়। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে চান্দিনা উপজেলা সদরের মোকামবাড়ী জামিয়াতুস সুন্নাহ দারুল উলূম (ক্যাডেট) মাদরাসায় ওই অনুষ্ঠান হয়। এসময় ১৩ জন হাফেজ কে পাগড়ি প্রদান করা হয়। এছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করায় কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে দোয়া ও মুনাজাত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী মো. মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন- চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, চান্দিনা পৌর যুবদল আহ্বায়ক হাজী মো. নূরুল ইসলাম মুন্সী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মাদ্রাসাটির অর্থ পরিচালক মো. জানে আলম মুন্সী, দাতা সদস্য মোস্তফা কামাল খাঁন, সহকারী প্রধান শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, নাছিমুদ্দীন ওয়াসিম, মো. গিয়াস উদ্দিন, অভিভাবক গোলাম মোস্তফা, মাওলানা সোলাইমান প্রমুখ। মওলানা তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন- মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. নেছার উদ্দিন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ডা.শফিকুর রহমা...
মাহফুজ নান্টুজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওবাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...