প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Dec 2025, 8:03 PM
ফিলিস্তিনি খামারে ইসরায়েলি জনতার হামলা, ১৫০ ভেড়া লুট
এফএনএস বিদেশ
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা অব্যাহত রেখেছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। গতকাল শুক্রবার ভোরে রামাল্লাহ শহরের পূর্বে একটি ফিলিস্তিনি ভেড়ার খামারে হামলা চালিয়ে শ্রমিকদের মারধর এবং প্রায় ১৫০টি ভেড়া লুট করার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, অবৈধ বসতি স্থাপনকারীরা রামাল্লাহর পূর্বাঞ্চলের দেইর দিবওয়ান শহরে হানা দেয়। তারা জোরপূর্বক খামারে প্রবেশ করে সেখানে কর্মরত দুই শ্রমিককে মারধর করে এবং পরে ভেড়াগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ কর। স্থানীয় সূত্র জানিয়েছে, দেইর দিবওয়ান শহরটি দীর্ঘদিন ধরেই চরমপন্থি অবৈধ বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর আগেও সেখানে ভেড়া চুরি, যানবাহন ও দোকানে অগ্নিসংযোগ এবং ফিলিস্তিনিদের ওপর সরাসরি হামলার একাধিক ঘটনা ঘটেছে। বর্তমানে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে প্রায় ৭ লাখ ৫০ হাজার অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছে। এর মধ্যে শুধু পূর্ব জেরুজালেমেই প্রায় ২ লাখ ৫০ হাজার বসতি স্থাপনকারী রয়েছে। তারা প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে জমি ও বসতভিটা ছাড়তে বাধ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। ফিলিস্তিনি সরকারি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, গত নভেম্বর মাসেই অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণ ও তাদের সম্পদে ৬২১টি হামলা চালিয়েছে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১০৩ জন ফিলিস্তিনি নিহত প্রায় ১১ হাজার আহত এবং ২১ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...