...
শিরোনাম
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা ⁜ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প ⁜ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম ⁜ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ ⁜ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত? ⁜ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি ⁜ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক ⁜ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান ⁜ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি ⁜ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা ⁜ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ ⁜ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ⁜ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট ⁜ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 27 Dec 2025, 9:24 PM

...
বাস্তুচ্যুত মধ্য আফ্রিকার তরুণদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় ভোটের ওপর ভরসা News Image

এফএনএস বিদেশ :

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তরাঞ্চলে অস্থায়ী এক শিবিরে নিজের গাধাটিকে সামলাতে ব্যস্ত ছিলেন আমানি আবদ্রামানে। সেখানেই তিনি এখন বসবাস করছেন। দেশটির সাহেল সীমান্তঘেঁষা এই অঞ্চলে সূর্যের তাপ তীব্র। বালু গ্রাস করেছে উদ্ভিদের শেষ চিহ্নগুলোও। ১৮ বছর বয়সী আবদ্রামানে মাথা ও কাঁধ ঢেকে রাখা গোলাপি ওড়নাটি ঠিক করে নিলেন। ভাবছিলেন, গত রোববারের সাধারণ নির্বাচন থেকে তিনি কী প্রত্যাশা করেন। এই নির্বাচনের মাধ্যমে স্থানীয় ও আঞ্চলিক প্রতিনিধি, সংসদ সদস্য এবং নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। বিরাও থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানান। তিনি বলেন, আমি আশা করি, যাকে ভোট দেব তিনি শান্তি নিয়ে আসবেন। প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাতজন প্রার্থী। তাদের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ফস্টিন-আর্শাঞ্জ তুয়াদেরাও আছেন। তিনি টানা তৃতীয় মেয়াদের জন্য লড়ছেন। দশকের পর দশক ধরে চলা সংঘাতে বাস্তুচ্যুত আবদ্রামানের মতো তরুণরা, যারা উত্তর-পূর্বাঞ্চলের বিরাও শহরের আশপাশের শিবিরে থাকেন, এই নির্বাচনকে দেখছেন ভালো ভবিষ্যতের সুযোগ হিসেবে। ২০১৫ সালে জাতিগত সহিংসতার কারণে আবদ্রামানে তার মা ও আট ভাইবোনকে নিয়ে নিজ গ্রাম সিসি থেকে পালিয়ে আসেন। গ্রামটি বিরাও থেকে প্রায় সাত কিলোমিটার দূরে। তার বাবা কয়েক মাস আগেই নিহত হয়েছেন। তিনি বলেন, ‘আমি শুধু চাই, আমার ভাইবোনেরা আর আমি যেন স্কুলে যেতে পারি।’ আট বছর বয়সে দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময়ই আবদ্রামানের পরিবারকে পালাতে হয়। এরপর আর স্কুলে ফেরা হয়নি তার। এখন তিনি ও তার মতো আরো তরুণরা আশা করছেন, নির্বাচন তাদের শান্তি, শিক্ষা ও বাস্তুচ্যুত জীবনের বাইরে নতুন সুযোগ এনে দেবে। এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালে। কিন্তু নিরাপত্তাহীনতার কারণে তখন অনেক যোগ্য ভোটার ভোট দিতে পারেননি। বিরাওয়ের কোরসি এলাকার কমিউনিটি রেডিও স্টেশনের সামনে ভিড় দেখা যায়। এটি ভোটার নিবন্ধন কার্ড বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ১৮ বছর বয়সী মারিনা হাজরাম প্রথমবার ভোট দেবেন। ভোটার কার্ড হাতে ধরে তিনি এএফপিকে বলেন, ‘আমি খুব খুশি।’ তার পেছনে লাইনে দাঁড়িয়ে থাকা ২৫ বছর বয়সী ইসা আবদুল বলেন, দেশের পুনর্গঠন অব্যাহত রাখতে নির্বাচন অত্যন্ত জরুরি। কোরসি এলাকায় হাজারো অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বাস করেন। পাশাপাশি প্রতিবেশী সুদান থেকে আসা বহু শরণার্থীও সেখানে আশ্রয় নিয়েছেন। নভেম্বর পর্যন্ত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ৪ লাখ ১৬ হাজার। তাদের অধিকাংশের বয়স ২৫ বছরের নিচে। এ সপ্তাহের শেষে তাদের অনেকেই প্রথমবার ভোট দেবেন। তাদের জন্য ভোটার নিবন্ধন কার্ড পাওয়াটাই একটি বড় চ্যালেঞ্জ। প্রথমে পরিচয়পত্র দেখাতে হয়। কিন্তু পালিয়ে আসার সময় অনেকেই সবকিছু হারিয়েছেন। যাদের পরিচয়পত্র ছিল, সেগুলোও হারিয়ে গেছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির জনসংখ্যার তিন-চতুর্থাংশের বয়স ৩৫ বছরের নিচে। এই তরুণদের সবচেয়ে বড় চাওয়া শান্তি। দেশের অনেক এলাকায়, বিশেষ করে শহরগুলোয় পরিস্থিতির উন্নতি হলেও উত্তর-পূর্বাঞ্চলে সহিংসতা এখনও চলছেই। অঞ্চলটি দুই সুদানের সীমান্তে অবস্থিত। মূলত সুদানি সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশের কারণে সেখানে উত্তেজনা রয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর দায়ে চলা নির্যাতনের পাশাপাশি এই অঞ্চল ইতোমধ্যেই যুদ্ধবিধ্বস্ত। ২৩ বছর বয়সী ইসেনে আবদুলকাসিম মাত্র তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে পেরেছেন। এখন তিনি দর্জি হতে চান। লক্ষ্য, আয় করে আবার পড়াশোনা শুরু করা। তিনি বলেন, ‘আমি পড়াশোনা করতে চাই, যাতে একদিন সংসদ সদস্য হতে পারি। কারণ, এমপি হলে আমি শান্তি ও উন্নয়ন আনতে পারব।’ তিনি আরো বলেন, ‘আমি সংঘাত, উত্তেজনা এবং আমাদের দেশ ধ্বংস করছে—এমন সব কিছুর অবসান চাই।’




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা

নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...

ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প

এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম

এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...

এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...

জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?

এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
➤ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
➤ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
➤ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
➤ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
➤ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
➤ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
➤ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
➤ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
➤ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা
➤ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ
➤ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি
➤ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir