প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 16 Oct 2026, 8:28 PM
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
এফএনএস বিদেশ :
জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে বিদেশি বাসিন্দার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ লাখ ৮১ হাজার ২৬ জনে। যা গত বছরের ডিসেম্বরের তুলনায় বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৩১ জন বা ৩ দশমিক ৮ শতাংশ। ফলে জাপানের মোট জনসংখ্যার ৩ দশমিক ৪৮ শতাংশ এখন বিদেশি বাসিন্দা। গতকাল শুক্রবার প্রকাশিত দেশটির ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি (আইএসএ) পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান দেখা যায়, বসবাসের অনুমতির ধরন অনুযায়ী জাপানে সবচেয়ে বেশি রয়েছেন স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশিরা। তাদের সংখ্যা মোট ৯ লাখ ৬১ হাজার ৩০০ জন। এরপর রয়েছেন প্রকৌশলী, মানবিক বিষয়ে বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সেবায় কর্মরত ৫ লাখ ১৬ হাজার ২০০ জন। এ ছাড়া দেশটিতে শিক্ষার্থী রয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৬০০ জন। জাপানে বিদেশি বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করছেন চীনের নাগরিক। তাদের সংখ্যা মোট ৯ লাখ ৪১ হাজার। এরপর ভিয়েতনামের ৬ লাখ ৯৩ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ার ৪ লাখ ৮ হাজার ৭০০ এবং ফিলিপাইনের ৩ লাখ ৬২ হাজার ৮০০ নাগরিক রয়েছেন।
অঞ্চলভিত্তিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি বিদেশি বাসিন্দা রয়েছেন রাজধানী টোকিওতে। সেখানে বসবাস করছেন ৮ লাখ ২৪ হাজারের বেশি বিদেশি নাগরিক। এরপর রয়েছে ওসাকা, আইচি, কানাগাওয়া ও সাইতামা প্রদেশ। এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে ১ কোটি ৯৭ লাখ ৭ হাজার বিদেশি নাগরিক জাপান সফর করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২১ হাজার ৫০০ কম। এছাড়াও অস্থায়ী সফরসহ বিভিন্ন ধরনের অনুমতি নিয়ে আসা বিদেশি নাগরিকের সংখ্যা কমেছে। গত বছরের অক্টোবরে এ ধরনের অনুমতি পাওয়ার শর্ত কঠোর করা হয়েছিল। এর প্রভাবেই সংখ্যা কমেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, গত ১ জুলাই পর্যন্ত জাপানে বসবাসের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও ৬৫ হাজার ২০০ বিদেশি নাগরিক দেশটিতে অবস্থান করছিলেন। যা গত জানুয়ারির হিসাবের তুলনায় ৩ হাজার ৩০০ কম। সূত্র: দ্যা টাইমস অব জাপান
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...
এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...