প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 16 Oct 2026, 9:50 AM
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসংখ্যা অধ্যুষিত এই জনপদটি ভৌগোলিক ও প্রশাসনিক কারণে দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। অবশেষে নতুন উপজেলা পাওয়ার পর লাঘব হয়েছে সাধারণ মানুষের ভোগান্তি। তবে উপজেলার নাম ‘লালমাই’ রাখা হলেও, এর প্রশাসনিক সীমানায় লাল মাটির পাহাড় বা ঐতিহাসিক লালমাই পাহাড়ের কোনো অংশ না থাকায় ক্ষোভ ও আক্ষেপ রয়েছে স্থানীয়দের। তাই লালমাই পাহাড়ের ঐতিহাসিক অংশকে এই উপজেলায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় প্রায় প্রতিটি মানুষ।
১৯৭১ সালের পর থেকে এ অঞ্চলের মানুষ বৃহত্তর লাকসাম উপজেলার অংশ হিসেবে পরিচালিত হয়ে আসছিল। প্রশাসনিক কাজ কিংবা ভূমির দাপ্তরিক নথিপত্রের জন্য তাদের সব সময় দক্ষিণের লাকসামে যেতে হতো—যা ছিল দূরবর্তী ও সময়সাপেক্ষ।পরবর্তীতে রাজনৈতিক পুনর্গঠনের মাধ্যমে ‘কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা’ গঠিত হলে এ অঞ্চলের প্রশাসনিক সংযোগ যুক্ত হয় সদর দক্ষিণের সাথে। কিন্তু দূরত্ব না কমায় স্থানীয়দের যাতায়াত ও নাগরিক সেবা পাওয়ার কষ্ট থেকেই যায়।পরবর্তীতে তৎকালীন সরকারের আমলে ৯টি ইউনিয়ন নিয়ে ‘লালমাই উপজেলা’ গঠিত হয়। এই নতুন উপজেলা গঠনের ফলে সদর দক্ষিণ ও লাকসামের ওপর দীর্ঘদিনের নির্ভরশীলতা কমে এবং লালমাইবাসী নিজেদের ঘরের কাছে প্রশাসনিক সেবা পেতে শুরু করে।স্বস্তির নিশ্বাস পেলেন সাধারণ মানুষ, নতুন উপজেলায় দ্রুত ও স্বল্প খরচে সেবা পেয়ে সন্তুষ্ট স্থানীয় বাসিন্দারা।
কামাল মিয়া (চা বিক্রেতা) বলেন ুসদর দক্ষিণ উপজেলায় যখন বড় মেয়ের এনআইডি (ঘওউ) করতে গিয়েছিলাম, তখন যাতায়াতেই চার দিন সময় আর প্রায় আটশত টাকা খরচ হয়েছিল। কিন্তু ছোট ছেলের এনআইডি করার সময় লালমাই উপজেলায় মাত্র ২০ টাকা ভাড়ায় সব কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের যে কত বড় শান্তি হয়েছে, তা বলে বোঝানো যাবে না।”আমিন মিয়া (কৃষক) বলেন ুসদর দক্ষিণ দূরে থাকায় আগে কোনো সুযোগ-সুবিধা পেতাম না। যাতায়াত খরচের ভয়ে যেতামই না। এখন উপজেলা কাছে হওয়ায় সরকারের সব ধরনের সেবা ও সহায়তার খবরাখবর সহজেই পাই।”
সফুরা বেগম একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, দীর্ঘদিন যাবৎ কোমলমতি শিশুদের শিক্ষা দিয়ে আসছেন। তিনি বলেন, সরকারি চাকরির বেতনের টাকা নিতে সোনালী ব্যাংক পদুয়ার বাজার বিশ্বরোড যাওয়া লাগতো, কিন্তু লালমাই উপজেলা হওয়াতে কষ্ট লাগব হয়েছে। তাছাড়া, প্রয়োজনে অফিসে যেতেও কষ্ট হতো। এখন, লালমাই সোনালী ব্যাংক শাখা থেকেই টাকা তুলতে পারি। তবে, লালমাই উপজেলার গুরুত্ব বাড়াতে লালমাই পাহাড়ের অংশ উপজেলার আওয়াতায় নিয়ে আসা প্রয়োজন।
উপজেলার নাম ‘লালমাই’ হলেও বাস্তবে লালমাই পাহাড়ের ভৌগোলিক উপস্থিতি এই উপজেলার মধ্যে নেই। তাই স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব ও সাধারণ জনগণের দাবি—উপজেলার নামের ঐতিহাসিক তাৎপর্য রক্ষা করতে লালমাই পাহাড়ের অংশবিশেষ (বিশেষ করে সদর দক্ষিণ উপজেলার বাড়পাড়া ইউনিয়ন) লালমাই উপজেলার সাথে যুক্ত করা হোক। এর মাধ্যমে উপজেলার নামের পেছনের মূল ইতিহাস ও ঐতিহ্য পূর্ণতা পাবে।
কুমিল্লার জেলা প্রশাসক সম্প্রতি লালমাই উপজেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক মাসুদ রানা লালমাই পাহাড়ের অংশ বিশেষ হলেও লালমাইতে অন্তভূক্ত করনের দাবি জানান এবং তাৎপর্য সহ এই দাবিটি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন। উপস্থিত সুধীজন ও সর্বস্তরের মানুষ এই প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
এ বিষয়ে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ুআমি লালমাই ও নাঙ্গলকোট এলাকার মানুষের অনুভূতি ও দাবির বিষয়ে পুরোপুরি অবগত। লালমাই পাহাড়ের অংশবিশেষকে এই উপজেলায় অন্তর্ভুক্ত করার যে গণদাবি উঠেছে, তার সাথে আমি একমত। জনগণের এই ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনে জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে কথা বলব।”
উপজেলার নামকরণ ও লাল মাটির পাহাড়ের ঐতিহ্যকে এক সুতায় বাঁধতে প্রশাসনিক সীমানা পুনর্নির্ধারণের এই দাবি এখন পুরো লালমাইবাসীর একচ্ছত্র প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...
কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...
আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...
চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে...
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মধ্য বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় দত্ত মেডিক...