প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Oct 2026, 9:42 AM
বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
কুমিল্লা উত্তর প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জের ধরে জামাল হোসেন (৩২) নামে দুই সন্তানের জনক এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত জামাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে ব্রাহ্মণ পাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আজাদনগর গ্রামের আবুল বারেকের মেয়ে তানিয়া আক্তারের সঙ্গে জামাল হোসেনের বিয়ে হয়। তাঁদের সংসারে মরিয়ম (৬) ও আরজিন (৩) নামে দুটি কন্যাসন্তান রয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই কাবিননামা ও নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত কলহ লেগেই থাকত। দাম্পত্য বিরোধের কারণে স্ত্রী তানিয়া আক্তার বেশির ভাগ সময় বাবার বাড়িতেই অবস্থান করতেন।
নিহতের বড় ভাই আব্দুল সামাদ জানান, জামাল হোসেন বুধবার রাতে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে বড় ভাইয়ের স্ত্রী জান্নাতুল বেগম ঘরের বেড়ার ফাঁক দিয়ে জামালকে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘরের দরজা খুলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ দেখতে পান। খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিকেল লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিত বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব ও মনোমালিন্যের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...
কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...
আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...