প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 16 Oct 2026, 9:45 AM
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না কেন, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানার সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।দলীয় বিজ্ঞপ্তিতে অব্যাহতির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে দলীয় সূত্র জানায়, কুমিল্লা মহানগর জামায়াতের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে একটি সভা চলাকালে কয়েকজন যুবক সেখানে ঢুকে হইচই করেন। পরে তাঁরা চলে যাওয়ার সময় কার্যালয়ের সামনে থাকা একটি কালো মাইক্রোবাস ভাঙচুর করেন। সিসিটিভি ফুটেজে মুখে মাস্ক পরা এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। ওই যুবক গোলাম মোহাম্মদ সামদানী বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তাঁর সংশ্লিষ্টতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কুমিল্লা জেলা এবি পার্টির আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, ‘গোলাম সামদানীর বিষয়টি আমাদের নজরে এসেছে। তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়ার কয়েকটি কারণ রয়েছে। দলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি এবং বুধবার সন্ধ্যায় কুমিল্লা জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুরের ঘটনায় তাঁকে অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। তাই দলীয় সিদ্ধান্তের জন্য তাঁকে নোটিশ দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...
কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...
আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...
চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে...
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মধ্য বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় দত্ত মেডিক...