প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 27 Dec 2025, 9:26 PM
মাত্র দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুললো চীনা ট্রেন
এফএনএস বিদেশ :
চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির গবেষকরা মাত্র দুই সেকেন্ডের মধ্যে একটি ট্রেনকে ৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিতে ত্বরান্বিত করতে সক্ষম হয়েছেন। পরীক্ষায় দেখা গেছে, ট্রেনটি মাত্র দুই সেকেন্ডে শূন্য থেকে ৭০০ কিলোমিটার গতিতে পৌঁছায়। এটি এতোটাই দ্রুতগতি যে, কিছু বুঝে ওঠার আগেই ট্রেন দৃষ্টির বাইরে চলে যায়। দেশটির দ্রুততম ম্যাগলেভ ট্রেনের মাধ্যমে এই পরীক্ষা করা হয়। প্রায় এক টন ওজনের একটি ট্রেনকে তারা এই অবিশ্বাস্য গতিতে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। সেই সঙ্গে এটিকে নিরাপদে থামিয়েও দিয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, পরীক্ষার এই গতি একটি নতুন ‘বৈশ্বিক মানদণ্ড’ স্থাপন করেছে- যা এটিকে এখন পর্যন্ত বিশ্বের দ্রুততম সুপারকন্ডাক্টিং বৈদ্যুতিক ম্যাগলেভ ট্রেন করে তুলেছে। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফুটেজে দেখা গেছে, ম্যাগলেভ ট্র্যাকজুড়ে একটি চ্যাসিসের মতো একটি গাড়ি জ্বলজ্বল করছে। প্রায় চোখের পলকে চরম ত্বরণ অর্জন করে এটি লাইনের শেষে থেমে যায়। চীনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লি জি বলেন, ‘অত্যাধুনিক এই সুপারকন্ডাক্টিং ইলেকট্রিক ম্যাগলেভ সিস্টেম সফলভাবে তৈরি হওয়ায় চীনের অতিদ্রুত ম্যাগলেভ পরিবহন নিয়ে গবেষণা আরও দ্রুত এগিয়ে যাবে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...
এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...