প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Dec 2025, 9:35 PM
দুবাই থেকে আসছে হীরাখচিত বিপিএলের ট্রফি
বরাবরের মতো নানা নেতিবাচকতা নিয়েই শুরু হয়েছে বিপিএলের আসর। আসর শুরুর আগে বিতর্কিত অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম একটি ঘটনা-টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি না আসা। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়করা ট্রফি সামনে রেখে ফটোসেশন করেন। সেই সুযোগ এবার হয়নি। তবে বিসিবির দাবি, বিপিএলের জন্য তারা হীরাখচিত ট্রফি নিয়ে আসছে দুবাই থেকে। আর সেই ট্রফির পেছনে খরচ ২৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২৫ লাখ টাকার বেশি! সিলেটে বিপিএলের উদ্বোধনী দিনে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সহসভাপতি সাখাওয়াৎ হোসেন সাংবাদিকদের বলেন, ‘যে ট্রফিটা আগে ছিল, এটা গতানুগতিক। সেটা বদলে আরও একটা ট্রফি আনা হয়েছিল; কিন্তু ওটা আপ টু দ্য মার্ক না। সে জন্য ওটা পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই সেটা আমাদের হাতে আসবে।’ দুবাইয়ের এক প্রতিষ্ঠানের বানানো ট্রফিটি বিপিএলের মাঝপথে যেকোনো সময় বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছে বিসিবি। ট্রফি এলে সেটি উন্মোচনের একটি অনুষ্ঠানও হতে পারে। তখন অধিনায়কদের সঙ্গে হবে ফটোসেশনও।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় আল আমীন হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আল আমীন (৩৬) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ...
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...
এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...