প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 12:31 AM
ব্রাহ্মণপাড়ার গোলাম কিবরিয়া ভূইঁয়া এলইডি টিভিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বেজুরা গ্রামে মো. গোলাম কিবরিয়া ভূইঁয়া এলইডি টিভিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বেজুরা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বেজুরা যুব সংঘ কমিটির উদ্যোগে আয়োজিত ফাইনাল ম্যাচের উদ্বোধন করা হয় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজুরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. গোলাম কিবরিয়া ভূইঁয়া।
খেলায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচংুব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন, আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইঁয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আমির হোসেন, সহ-সভাপতি মহসিন কবির সরকার এবং দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ভূইঁয়া।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. বদরুল হাসান রাব্বু, মো. দুলাল মিয়া, মো. মনিরুজ্জামান ভূইঁয়া তকদির, আবদুল ওয়াদুদ, জুয়েল আহাম্মেদ ভূইঁয়া, মসিউর রহমান চঞ্চল ও হানিফ ভূইঁয়া রুজু মেম্বার।
ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...