...
শিরোনাম
তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪ ⁜ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক ⁜ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ ⁜ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল! ⁜ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ ⁜ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত ⁜ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার ⁜ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার ⁜ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা ⁜ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ⁜ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ⁜ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ লেবার মাইগ্র্যান্ট' পরিচয় বদলের সময় এসেছে: অতিরিক্ত জেলা প্রশাসক ⁜ হোমনায় প্রতিবন্ধীর টং দোকানে চুরি, দিশেহারা পরিবার ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন: প্রার্থীদের মিলনমেলায় প্রাণবন্ত সাধারণ সভা ⁜ কুমিল্লায় জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ⁜ মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫ ⁜ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Jan 2026, 1:15 PM

...
মুস্তাফিজকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ ভারতীয় বোর্ডের News Image

মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া।
ভারতের এই ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের নিয়মিত প্রতিনিধি মুস্তাফিজ। এই টুর্নামেন্টে এবার তার নবম মৌসুম হওয়ার কথা।
গত মাসে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে এই বাঁহাতি পেসারকে দলে নেয় কলকাতা। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যা আইপিএলে রেকর্ড পারিশ্রমিক।
গত কিছুদিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে খবর উঠে আসছিল, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস নানা ঘটনার পর ভারতে ক্ষোভ দানা বাঁধছে। মুস্তাফিজের আইপিলে খেলতে দেওয়া নিয়েও নানা বিতর্ক চলছিল।
এর মধ্যেই ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্ত। কলকাতা দল চাইলে মুস্তাফিজের বদলি নিতে পারবে বলেও জানালেন বোর্ডের সচিব।
"সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে, সেসবের কারণেই কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দিয়েছে তাদের ক্রিকেটারদের একজন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে। বিসিসিআই এটাও জানিয়েছে যে, তারা যদি বদলি হিসেবে কোনো ক্রিকেটারকে নিতে চায়, তাদেরকে সেই সুযোগ দেবে বোর্ড।"

আরেক বার্তা সংস্থা পিটিআইকে সাইকিয়া বলেন, "বাংলাদেশে একজন হিন্দুকে হত্যা করা এবং সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের শঙ্কার প্রেক্ষিতে বিসিসিআইয়ের ওপর চাপ ক্রমেই বাড়ছিল বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিয়ে।"
২০২৪ সালে ৫ অগাস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন চলছে, সেটির প্রভাব ক্রিকেটে পড়েছে প্রবলভাবেই। গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় দলের। সেই সিরিজ পরে পিছিয়ে যায়। এই বছরের অগাস্ট-সেপ্টেম্বরে সিরিজটি হওয়ার কথা। এবার মুস্তাফিজকে নিয়েও কঠোর সিদ্ধান্ত নিল বিসিসিআই।
আইপিএলে বাংলাদেশ থেকে শুধু মৃস্তাফিজই দল পেয়েছিলেন। তাসকিন আহমেদের নাম নিলামে উঠলেও আগ্রহী হয়নি কোনো দল। সাকিব আল হাসানসহ আরও বেশ কজনের নাম নিলামের প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি।
গত ১৬ ডিসেম্বর আইপিএলের নিলামে বেশ কাড়াকাড়ি ছিল মুস্তাফিজকে নিয়ে। বাংলাদেশের পেসারকে পেতে তুমুল লড়াই হয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের। গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ বোলিং করা ক্রিকেটারকে দলে পেয়ে কলকাতা ম্যানেজমেন্ট ছিল উচ্ছ্বসিত।
কিন্তু মুস্তাফিজের খেলা নিয়ে গত কিছুদিনে নানা বিতর্কের খবর ভারতীয় সংবাদমাধ্যমে উঠে আসছিল। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে। হত্যার পর লাশ রশি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনা ও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের নানা অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের কয়েকজন প্রশ্ন তুলছিলেন মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে। কিছু সংগঠন ও নেতাদের কেউ কেউ হুমকিও দিয়েছেন ভারতীয় বোর্ড ও কলকাতা ম্যানেজমেন্টকে।
বিজেপি নেতা কৌস্তভ বাগচি সম্প্রতি প্রকাশ্যে ঘোষণা দেন, "আইপিএলের কোনো দলে যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার রাখা হয় এবং কলকাতায় ম্যাচ খেলতে চায়, আমরা তা হতে দেব না। প্রয়োজনে আমরা শাহরুখ খানকেও (কলকাতা নাইট রাইডার্সের কর্ণধারদের একজন) কলকাতায় ঢুকতে দেব না। মুস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশি ক্রিকেটাররা এখান থেকে কোটি কোটি টাকা আয় করে নিয়ে যাবে, আবার ওখানে আমাদের হিন্দু ভাইদের জ্বালিয়ে-পুড়িয়ে মারবে বাংলাদেশিরা। দুটি একসঙ্গে চলতে পারে না।"



ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য  ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪
তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ...

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলের বিরোধের জেরে এক নারীনিহতের...

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতা...

আয়েশা আক্তারকুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকের পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স...

অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচং উপজেলা সদর থেকে আগানগর সড়ক ধ...

টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল!
টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্ল...

টানা দ্বিতীয়বারের মতো গুগলের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কমিউনিটি সম্মেলন ‘কানেক্ট লাইভ’-এ অংশগ্রহণের...

ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ

মোঃ আবদুল আলীম খান​কুমিল্লা- ব্রাহ্মণপাড়ার প্রধান সড়কের ব্রাহ্মণপাড়া অংশে  ড্রেন নির্মাণ, সিস...

কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদককুমিল্লার দাউদকান্দি উপজেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনপ্যাপী নজরুল শতবর্ষ উদযাপিত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪
➤ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক
➤ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
➤ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল!
➤ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
➤ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
➤ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার
➤ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
➤ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা
➤ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
➤ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন
➤ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ লেবার মাইগ্র্যান্ট' পরিচয় বদলের সময় এসেছে: অতিরিক্ত জেলা প্রশাসক
➤ হোমনায় প্রতিবন্ধীর টং দোকানে চুরি, দিশেহারা পরিবার
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন: প্রার্থীদের মিলনমেলায় প্রাণবন্ত সাধারণ সভা
➤ কুমিল্লায় জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
➤ মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫
➤ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir