...
শিরোনাম
বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা ⁜ বুলবুল প্রি-ক্যাডেট এন্ড ইংলিশ কেয়ার হাই স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণী ⁜ ব্রাহ্মণপাড়ায় ক্বওমি মাদরাসার ৫৬৬ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ⁜ মুরাদনগরে ২৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ হোমনার শীর্ষ সন্ত্রাসী কাঞ্চনবাহিনীর প্রধান মাহবুব কাঞ্চন গ্রেপ্তার! ⁜ ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ⁜ সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা, কাল সকাল থেকে কর্মসূচি ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন ⁜ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে ⁜ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন ⁜ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার ⁜ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল ⁜ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২ ⁜ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী ⁜ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু ⁜ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jan 2026, 11:28 AM

...
ব্রাহ্মণপাড়ায় বোরো মৌসুমে জনপ্রিয় হচ্ছে আদর্শ বীজতলা, বাড়ছে ফলন কমছে খরচ News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোরো মৌসুমে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে আদর্শ বীজতলা পদ্ধতি। এ পদ্ধতিতে উৎপাদিত ধানের চারা বৈরী আবহাওয়া সহজে মোকাবিলা করতে পারে। পাশাপাশি খরচ কম হওয়ায় এবং উৎপাদন বৃদ্ধির কারণে উপজেলার কৃষকেরা আদর্শ বীজতলার দিকে ঝুঁকছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সনাতনী বীজতলার তুলনায় আদর্শ বীজতলায় উৎপাদিত চারার স্বাস্থ্য ভালো হয় এবং কোল্ড ইনজুরির ঝুঁকি কম থাকে। চারা তোলার সময় শিকড়ে মাটি না ধরায় চারাগুলো ক্ষতিগ্রস্ত হয় না। ফলে রোপণের পর প্রায় শতভাগ চারা জীবিত থাকে।

আদর্শ বীজতলা পদ্ধতিতে আড়াই হাত চওড়া জায়গায় বেড তৈরি করা হয় এবং বেডের দুই পাশে ড্রেন রাখা হয়। এতে বীজ ছিটানো সহজ হয় এবং রোগ ও পোকামাকড়ের আক্রমণ হলে পরিচর্যাও করা যায় সহজে। আগের পদ্ধতির তুলনায় এ পদ্ধতিতে বীজ নষ্ট হয় কম।

কৃষি কর্মকর্তারা জানান, আদর্শ পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য প্রথমে শুকনা জমি ভালোভাবে চাষ করে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। এরপর ২ হাত প্রস্থের বেড তৈরি করা হয়। মানসম্মত বীজ ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে ৪৮ ঘণ্টা বাস্তাবন্দী করার পর অঙ্কুরোদ্গম হলে বীজতলায় ছিটাতে হয়। বীজ ছিটানোর ২৫ থেকে ৩৫ দিনের মধ্যে চারা রোপণের উপযুক্ত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন জানান, চলতি মৌসুমে ব্রাহ্মণপাড়ায় প্রায় ৪০০ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরি হয়েছে। এর মধ্যে এ বছর কৃষকেরা ১৭০ হেক্টর জমিতে আদর্শ বীজতলা করেছেন। তিনি বলেন, আদর্শ বীজতলায় আগাছা দমন, সার প্রয়োগ, সেচ ও বালাই দমন সহজ হয়। এতে সুস্থ ও সবল চারা উৎপাদন সম্ভব হয়। স্থানীয় পদ্ধতির তুলনায় এ পদ্ধতিতে কম বীজ লাগে, ফলে খরচও কমে যায়। হিসাব অনুযায়ী, এক শতক আদর্শ বীজতলার চারা দিয়ে প্রায় ২০ শতক জমিতে ধান রোপণ করা যায়।

তিনি আরও জানান, কৃষকদের কমিউনিটি বা আদর্শ বীজতলা বিষয়ে নিয়মিত পরামর্শ ও পরিচর্যার দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থাকে ছিনতাইকারীরা
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...

মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্রী হাজী ইয়াসিন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্...

আয়েশা আক্তারকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি হাসপাতালের শয্যাস...

তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের
তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনা...

এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের মাটি চুরি
এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্...

 মো.জাকির হোসেনকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজে খননকৃত মাটি গোপনে অন্যত্র বিক্রির অ...

মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিব...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিমালদ্বীপে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. সজ...

ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরাতে কচুরিপানা পরিস্কার করছে স্বেচ্ছাসেবীরা
ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরাতে কচুরিপানা পরিস্কার করছে স্বেচ্ছা...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা
➤ বুলবুল প্রি-ক্যাডেট এন্ড ইংলিশ কেয়ার হাই স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণী
➤ ব্রাহ্মণপাড়ায় ক্বওমি মাদরাসার ৫৬৬ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার প্রদান
➤ মুরাদনগরে ২৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ হোমনার শীর্ষ সন্ত্রাসী কাঞ্চনবাহিনীর প্রধান মাহবুব কাঞ্চন গ্রেপ্তার!
➤ ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব
➤ সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা, কাল সকাল থেকে কর্মসূচি
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
➤ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
➤ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
➤ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
➤ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২
➤ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী
➤ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু
➤ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir