প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jan 2026, 12:00 AM
তীব্র শীতে ব্রাহ্মণপাড়ায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় তীব্র শীতের প্রভাবে ঠান্ডাজনিত রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। কয়েকদিন ধরে ঘন কুয়াশা, সূর্যের অনুপস্থিতি ও উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিশু, বয়স্ক ও রোগপ্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ঘুরে দেখা গেছে, প্রতিদিনই সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া ও অন্যান্য ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মানুষ চিকিৎসা নিতে আসছেন। এতে করে হাসপাতালগুলোতে রোগী ও রোগীর স্বজনদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, তীব্র শীত শুরুর পর থেকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। ৫০ শয্যার এই হাসপাতালে গত এক সপ্তাহে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ৪৫৩ জন রোগী। এ ছাড়া বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অন্তত এক হাজার রোগী।
হাসপাতালে ভর্তি ও বহির্বিভাগে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকলেও চর্মরোগ, জ্বর, কাশি, গলাব্যথা ও নিউমোনিয়াসহ নানা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মানুষ চিকিৎসা নিতে আসছেন।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রয়েছে ২১ মাস বয়সী শিশু তাহসিন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাহসিনের মা ফারজানা আক্তার বলেন, “তীব্র শীত পড়ার পর হঠাৎ করে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে বমি শুরু হয়। পরে পাতলা পায়খানা ও জ্বর দেখা দিলে বাড়িতে চিকিৎসা করেও ভালো না হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়।”
এ ছাড়া উপজেলার বালিনা এলাকার জামাল উদ্দিন (৬০) জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বলেন, “কয়েকদিন ধরে তীব্র শীতে কাশি শুরু হয়। ওষুধ খেয়েও কাজ না করায় পরে জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে আসতে হয়।”
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরূপ সিংহ বলেন, তীব্র শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে অসুস্থতা বেশি দেখা যাচ্ছে। হাসপাতালে আগত রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। গুরুতর রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শীতজনিত অসুস্থতা এড়াতে এ সময় উষ্ণ পোশাক পরা, হাতে-পায়ে মোজা ব্যবহার, গরম খাবার গ্রহণ ও কুসুম-গরম পানি পান করা জরুরি। বিশেষ প্রয়োজন ছাড়া ঠান্ডা পরিবেশে বাইরে না যাওয়া এবং কুয়াশায় বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানান এই চিকিৎসক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...
মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...
কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...