প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 8 Jan 2026, 10:24 AM
ক্রিকেটে চান্দলা কে.বি. স্কুলের মেয়েদের জয়যাত্রা অব্যাহত, পিছিয়ে নেই ছেলেরাও
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি প্রান্তিক শিক্ষা প্রতিষ্ঠান চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ আবারও ক্রীড়াঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় স্কুলটির বালিকা দল টানা চার বছর—২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে, স্কুলটির ছাত্র দল তিনবার অংশ নিয়ে প্রতিবারই উপজেলা পর্যায়ে রানার আপ হয়ে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে।
উপজেলা পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়েও স্কুলটির ছাত্রীদের সাফল্য উল্লেখযোগ্য। তারা ২০২৪ সালে মাত্র ১ রানে এবং ২০২৫ সালে শেষ বলে হেরে জেলা পর্যায়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। অল্প ব্যবধানে শিরোপা হাতছাড়া হলেও এই লড়াকু পারফরম্যান্সই এবার তাদের লক্ষ্যকে আরও দৃঢ় করেছে—জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়া।
এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল বলেন, প্রান্তিক এলাকার সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আমাদের শিক্ষার্থীরা যে নিষ্ঠা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। ছাত্রীদের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা পেলে তারাই পারে অসম্ভবকে সম্ভব করতে।
খেলার দায়িত্বে থাকা শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন,
আমরা শুধু খেলাই শেখাই না, লড়াই করার মানসিকতাও গড়ে তুলি। ১ রান বা ১ উইকেটে হেরে যাওয়ার কষ্টই এবার তাদের সবচেয়ে বড় শক্তি হয়েছে। ইনশাআল্লাহ, এবার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় নিয়ে তারা মাঠে নামবে।
একটি প্রান্তিক উপজেলার স্কুল হয়েও চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের এই ক্রীড়াসাফল্য স্থানীয় শিক্ষাঙ্গন ও ক্রীড়ামহলে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের এই অর্জন প্রমাণ করে—মেধা ও পরিশ্রম থাকলে সীমাবদ্ধতাও সাফল্যের পথে বাধা হতে পারে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
কানাডা থেকে দেলোয়ার জাহিদের সঞ্চালনায় স্মরণ সভা:অধ্যাপক আব্দুল ওহাবকে তৃণমূল সাংবাদিকতার একজন নিবেদি...
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...