...
শিরোনাম
কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের : ছোট ভাই আটক ⁜ তিতাসে থানার গেটে হামলার ভিডিও ভাইরাল, আটক ৩ ⁜ কুমিল্লা সদর দক্ষিণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গ্রেডিং স্টিকার হস্তান্তর ⁜ ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত চার পলাতক আসামি গ্রেপ্তার ⁜ বাঞ্ছারামপুর সামান্য বৃষ্টিতে রাস্তা হয়ে যায় জলাশয় ⁜ দাউদকান্দিতে প্রীতিম্যাচ ফুটবল খেলায় আর্জেটিনা সমর্থক দল চ্যাম্পিয়ন ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ⁜ বুড়িচংয়ে বাড়ছে ঝাঁকি জালের চাহিদা ⁜ মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ চান্দিনায় বিশেষ অভিযানে মাদক কারবার ও সেবনের দায়ে ৩ জন আটক ⁜ কুমিল্লায় সরকারি ঘরের সামনে দেয়াল তুলে বৃদ্ধকে অবরুদ্ধ করার অভিযোগ ⁜ খালার বাড়ী থেকে ফেনীর বাসায় যাওয়ার পথে গণধর্ষণের শিকার স্কুল শিক্ষার্থী , আটক-২ ⁜ কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল. ⁜ কুমিল্লা মহানগরী ট্রেড ইউনিয়ন কার্যকরী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত ⁜ ইরান চাইলেই হরমুজ বন্ধ করতে পারে : মার্কিন গোয়েন্দা রিপোর্ট ⁜ বিশ্বব্যাংক ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে আর্জেন্টিনাকে ⁜ আইনি বিপাকে পড়লেন সানি লিওন ⁜ মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু ⁜ ‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প’, উদ্বিগ্ন কট্টরপন্থি রিপাবলিকানরা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jan 2026, 10:25 AM

...
ভিক্টোরিয়া কলেজে হাদির গ্রাফিতিতে দুর্বৃত্তদের কালো রঙ নিক্ষেপ News Image

সজিব মাহমুদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার দেয়ালে অঙ্কন করা গ্রাফিতিতে কালো রঙ নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা দেখতে পান, হাদি হত্যার বিচারের দাবিতে আঁকা স্লোগানসম্বলিত প্রতিকৃতির ওপর কালো রঙ নিক্ষেপ করা হয়েছে। এতে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে শিক্ষার্থীদের মধ্যে এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

জানা যায়, গত বছরের ২৭ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখার দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন শিক্ষার্থীরা।

গ্রাফিতি অঙ্কনকারী শিক্ষার্থী অরণ্য আহমেদ বলেন, আমরা গত ২৭ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে হাদি ভাইয়ের প্রতিকৃতি অঙ্কন করি। অঙ্কন শেষের চতুর্থ দিন সকালে অসমাপ্ত কাজ শেষ করতে এসে দেখি, হাদি ভাইয়ের মুখ বরাবর লিকুইড কালো রঙ নিক্ষেপ করে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এরপর আমরা সর্বোচ্চ চেষ্টা করে পূর্ণাঙ্গ গ্রাফিতি সম্পন্ন করি। আজ সকালে জানতে পারি, রাতের আঁধারে আবারও কারা যেন হাদি ভাইয়ের স্লোগান ও প্রতিকৃতিতে রঙ নিক্ষেপ করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, ওসমান হাদি সব দলের, সব মতের মানুষের জন্য কথা বলেছেন। প্রশাসনের কাছে দাবি জানাই—সিসিটিভি ফুটেজের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। একরামুল হক নামের এক শিক্ষার্থী মন্তব্য করেন, হাদি ভাইকে নিয়ে এত ভয় কেন? যতই গ্রাফিতি নষ্ট করা হোক, হাদি ভাইকে আমাদের মন থেকে মুছে ফেলা যাবে না। এবিষয়ে ইনকিলাব মঞ্চ কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী জানায়, শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের গ্রাফিতি যারা রঙ মেরে মুচতে চেয়েছে তাদের সনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন এই কুমিল্লার মানুষ হাদিকে তার চিন্তা ও মননে বাঁচিয়ে রাখবে। ভিক্টোরিয়া কলেজ এরিয়াতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সনাক্ত করতে ইনকিলাব মঞ্চ টিম কাজ করছে।

কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা রাশেদুল ইসলাম বলেন, এই কাজ ভারতীয় দাসের আড়ালে আওয়ামী সন্ত্রাসীরা ছাড়া আর কারো হতে পারে না। হাদি ছিল আমাদের আজাদীর কণ্ঠস্বর, সার্বভৌমত্বের প্রতীক, আধিপত্যবাদ বিরোধী জনমানুষের নেতা। সিসিটিভি ফুটেজ থেকে তাদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর  আবুল বাশার ভূঁঞা জানান, ওসমান হাদি আমাদের চেতনার অংশ। হাদির গ্রাফিতিতে রঙ নিক্ষেপের ঘটনায় নিন্দা জানাই। এটা সুস্পষ্ট গণতন্ত্র চর্চায় হস্তক্ষেপ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কোদালের আঘাতে  প্রাণ গেল বড় ভাইয়ের : ছোট ভাই আটক
কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের : ছোট ভাই আটক

নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে টিউবওয়েল (নলকূপের) পানি নেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদাল...

‘অবহেলায় নয়, সেবার ছোঁয়ায় বাঁচবে প্রবীণ জীবন’
‘অবহেলায় নয়, সেবার ছোঁয়ায় বাঁচবে প্রবীণ জীবন’

মাহফুজ নান্টু কুমিল্লা।। মানবিক বাংলাদেশ গড়ার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও বৈদেশিক আয় বৃদ্ধির সম...

তিতাসে থানার গেটে হামলার ভিডিও    ভাইরাল, আটক ৩
তিতাসে থানার গেটে হামলার ভিডিও ভাইরাল, আটক ৩

তিতাস প্রতিনিধি কুমিল্লার তিতাস থানার গেটের সামনে অভিযোগকারী পক্ষের উপর হামলার ঘটনা ব্যাপক চাঞ্...

কুমিল্লায় মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০
কুমিল্লায় মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ...

কুমিল্লার তীব্র গ্যাস সংকট নিরসনে মাঠে কুউক চেয়ারম্যান
কুমিল্লার তীব্র গ্যাস সংকট নিরসনে মাঠে কুউক চেয়ারম্যান

আয়েশা আক্তারকুমিল্লা মহানগর ও সদর উপজেলার দীর্ঘদিনের তীব্র গ্যাস সংকট নিরসনে সক্রিয় উদ্যোগ নিয়েছেন ক...

১৭ কোটি টাকার  প্রকল্পের   তদারকির অভাব,
১৭ কোটি টাকার প্রকল্পের তদারকির অভাব,

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভার পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) থেকে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের : ছোট ভাই আটক
➤ তিতাসে থানার গেটে হামলার ভিডিও ভাইরাল, আটক ৩
➤ কুমিল্লা সদর দক্ষিণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গ্রেডিং স্টিকার হস্তান্তর
➤ ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত চার পলাতক আসামি গ্রেপ্তার
➤ বাঞ্ছারামপুর সামান্য বৃষ্টিতে রাস্তা হয়ে যায় জলাশয়
➤ দাউদকান্দিতে প্রীতিম্যাচ ফুটবল খেলায় আর্জেটিনা সমর্থক দল চ্যাম্পিয়ন
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
➤ বুড়িচংয়ে বাড়ছে ঝাঁকি জালের চাহিদা
➤ মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ চান্দিনায় বিশেষ অভিযানে মাদক কারবার ও সেবনের দায়ে ৩ জন আটক
➤ কুমিল্লায় সরকারি ঘরের সামনে দেয়াল তুলে বৃদ্ধকে অবরুদ্ধ করার অভিযোগ
➤ খালার বাড়ী থেকে ফেনীর বাসায় যাওয়ার পথে গণধর্ষণের শিকার স্কুল শিক্ষার্থী , আটক-২
➤ কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল.
➤ কুমিল্লা মহানগরী ট্রেড ইউনিয়ন কার্যকরী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত
➤ ইরান চাইলেই হরমুজ বন্ধ করতে পারে : মার্কিন গোয়েন্দা রিপোর্ট
➤ বিশ্বব্যাংক ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে আর্জেন্টিনাকে
➤ আইনি বিপাকে পড়লেন সানি লিওন
➤ মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু
➤ ‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প’, উদ্বিগ্ন কট্টরপন্থি রিপাবলিকানরা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir