প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jan 2026, 8:57 AM
ব্রাহ্মণপাড়ায় মেম্বারকে জিম্মি করে তিন গাভী গরু লুট, পুলিশের অভিযানে উদ্ধার
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক ইউপি মেম্বারকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের তিনটি গাভী গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ৫ জানুয়ারি উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ব্রাহ্মণপাড়া পুলিশ অভিযান চালিয়ে গাভীগুলো উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী তাজুল ইসলাম তজু মেম্বার ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে এজাহারনামীয় অভিযুক্তরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা (চারাধারী) এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ বাবু মিয়া (৩০), জদু মিয়ার ছেলে নুর মোহাম্মদ (২০), কুমিল্লা কোতোয়ালি থানার দিঘীরপাড় গ্রামের মোকবুল হোসেনের ছেলে মাজহারুল ইসলাম (১৯), চান্দলা (চারাধারী) এলাকার আ. মন্নানের ছেলে মোঃ মারুফ (২০), হেবজু মিয়ার ছেলে মোঃ নাইম (১৯), সুলতানের ছেলে মোঃ জসিম (৪২)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।
এজাহার সূত্রে ও তাজুল ইসলাম তজু মেম্বার জানান, জদু মিয়া বিদেশে লোক নেওয়ার কথা বলে অভিযুক্ত বাবু মিয়ার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেন। পরে বিদেশে পাঠাতে ব্যর্থ হলে টাকা ফেরতের জন্য এলাকাবাসী আমার কাছে বিচার দেন। আমি এলাকার মেম্বার হিসেবে তাদের এ ঝামেলা শেষ করতে বলি। এ বিষয়ে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে বাবু মিয়া দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ও আমার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার গরুর খামার থেকে তিনটি গাভী গরু জোরপূর্বক নিয়ে যায়।
পরবর্তীতে আমি জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করলে ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে গাভী গরু তিনটি উদ্ধার করেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য বলেন, মামা-ভাগিনার মধ্যে পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই ভাগিনা বাবু মিয়া মামার খামার থেকে তিনটি গাভী নিয়ে যায়। ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে গাভীগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...