প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jan 2026, 9:09 AM
ভিক্টোরিয়া কলেজে শহীদ ওসমান হাদির গ্রাফিতিতে কালো রঙ নিক্ষেপের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
সজিব মাহমুদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার দেয়ালে শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে অঙ্কন করা গ্রাফিতিতে কালো রঙ নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১২ টায় কুমিল্লা নগরীর কান্দাপাড়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এর আগে বুধবার (৭ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা দেখতে পান, হাদি হত্যার বিচারের দাবিতে আঁকা স্লোগানসম্বলিত প্রতিকৃতির ওপর কালো রঙ নিক্ষেপ করা হয়েছে। এতে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে শিক্ষার্থীদের মধ্যে এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
জানা যায়, গত বছরের ২৭ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখার দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন শিক্ষার্থীরা। গ্রাফিতি অঙ্কনকারী শিক্ষার্থী অরণ্য আহমেদ বলেন, আমরা গত ২৭ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে হাদি ভাইয়ের প্রতিকৃতি অঙ্কন করি। অঙ্কন শেষের চতুর্থ দিন সকালে অসমাপ্ত কাজ শেষ করতে এসে দেখি, হাদি ভাইয়ের মুখ বরাবর লিকুইড কালো রঙ নিক্ষেপ করে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এরপর আমরা সর্বোচ্চ চেষ্টা করে পূর্ণাঙ্গ গ্রাফিতি সম্পন্ন করি। আবার রাতের আঁধারে কারা যেন হাদি ভাইয়ের স্লোগান ও প্রতিকৃতিতে রঙ নিক্ষেপ করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
ওসমান হাদি সব দলের দাবি করে শিক্ষার্থী অরণ্য আরো বলেন, ওসমান হাদি সব মতের মানুষের জন্য কথা বলেছেন। প্রশাসনের কাছে দাবি জানাই, সিসিটিভি ফুটেজের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। শিক্ষার্থীরা আরো জানায়, যারা হাদি ভাইয়ের গ্রাফিতিতে রঙ মেরেছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। হাদি ভাইয়ের খুনিদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্ত মূলক বিচার করতে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, ওসমান হাদি আমাদের চেতনার অংশ। হাদির গ্রাফিতিতে রঙ নিক্ষেপের ঘটনায় নিন্দা জানাই। এটা সুস্পষ্ট গণতন্ত্র চর্চায় হস্তক্ষেপ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...