...
শিরোনাম
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন ⁜ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক ⁜ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি ⁜ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ⁜ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা ⁜ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা ⁜ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক ⁜ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল। ⁜ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ ⁜ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু ⁜ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল ⁜ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া ⁜ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন ⁜ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 9 Jan 2026, 8:14 PM

...
বিক্ষুব্ধ ইরানে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ News Image

এফএনএস বিদেশ 

ইরানে সরকারবিরোধী তীব্র গণবিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর) এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৮ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সংস্থাটির তথ্যমতে, গত বুধবার ছিল এই আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন, যেখানে এক দিনেই দেশের বিভিন্ন প্রান্তে ১৩ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া সংঘাতের ফলে আহত হয়েছেন শতাধিক মানুষ এবং এখন পর্যন্ত ২ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ইরানের ৩১টি প্রদেশের প্রায় প্রতিটি শহর ও গ্রামে এই বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যা পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছে। ইরানের ভঙ্গুর অর্থনীতি এবং মুদ্রার ব্যাপক মান হারানোই এই নজিরবিহীন গণবিক্ষোভের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বছরের পর বছর ধরে ইরানি রিয়ালের দরপতন এবং অসহনীয় মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়ে পড়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা প্রথম ধর্মঘটের ডাক দেন, যা দ্রুতই একটি দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা এখন কেবল অর্থনৈতিক সংস্কার নয়, বরং ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারের আমূল পরিবর্তনের দাবি জানাচ্ছেন। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে ইরান সরকার অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। রাজধানীসহ প্রধান শহরগুলোতে ব্যাপক হারে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার পাশাপাশি পুরো দেশে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তথ্যপ্রবাহ রোধ করতে সরকারের এই পদক্ষেপের ফলে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়লেও বিক্ষোভকারীরা রাজপথ ছাড়তে নারাজ। ইতিমধ্যে বিক্ষোভের তীব্রতা এতটাই বেড়েছে যে, বেশ কিছু এলাকায় সরকারি টেলিভিশন চ্যানেল সংশ্লিষ্ট ভবনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বিদেশে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের নানা দিকনির্দেশনা দিচ্ছেন, যা আন্দোলনকে আরও রাজনৈতিক মাত্রা প্রদান করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই বিশাল জনরোষ মোকাবিলায় ইরান সরকার বর্তমানে চরম চাপের মুখে রয়েছে। বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতেও নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। আইএইচআর এবং এএফপি-র মতো সংস্থাগুলো নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছে। সূত্র: এএফপি




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...

কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...

আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...

মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি

মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...

বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
➤ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
➤ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
➤ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
➤ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা
➤ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা
➤ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক
➤ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল।
➤ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
➤ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু
➤ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল
➤ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া
➤ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন
➤ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir