প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 9 Jan 2026, 8:17 PM
তেহরানে বিক্ষোভ দমনে হিমশিম খাচ্ছে সরকার, ঐক্যের আহ্বান খামেনির
এফএনএস বিদেশ
ইরানে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরার। এই বিক্ষোভকে বিদেশি শত্রুদের, মূলত যুক্তরাষ্ট্রের চক্রান্ত হিসেবে বর্ণনা করেছে তেহরান। গতকাল শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন, অস্থিরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খামেনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করার অভিযোগ তোলেন। তিনি বলেন, দাঙ্গাবাজরা জনসাধারণের সম্পত্তিতে আক্রমণ করছে। তিনি সতর্ক করে বলেন, তেহরান ‘বিদেশিদের ভাড়াটে’ হিসেবে কাজ করা লোকদের সহ্য করবে না। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেন খামেনি বলেন, তার হাত ইরানিদের ‘রক্তে রঞ্জিত’। গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে তেহরান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। অর্থনৈতিক দুর্দশার প্রতিবাদে তেহরানের ব্যবসায়ীরা এ বিক্ষোভ শুরু করেছিল। আন্দোলন দমনের জন্য দেশটির সরকার বৃহস্পতিবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গতকাল শুক্রবারও ইন্টারনেট সংযোগ বজায় রয়েছে। টেলিফোন নেটওয়ার্কও বন্ধ এবং বিমান সংস্থাগুলো দেশ ও দেশের বাইরের ফ্লাইট বাতিল করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে রাজধানী তেহরান এবং অন্যান্য এলাকার রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়। বিক্ষোভকারীরা অগ্নিসংযোগের পাশাপাশি সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। বিক্ষোভের বিষয়ে নীরবতা ভেঙে গতকাল শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘সন্ত্রাসী এজেন্টরা’ আগুন লাগিয়েছে এবং সহিংসতা ছড়িয়ে দিয়েছে। বেশকিছু ‘হতাহতের’ ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেছেন, তার দেশ তেহরানকে বিক্ষোভকারীদের হত্যা করতে দেবে না। তিনি বলেন, ইরানকে ‘খুব জোরালোভাবে বলা হয়েছে, যদি তারা তা করে, তাহলে তাদের জাহান্নাম ভোগ করতে হবে।’খামেনি তার টেলিভিশন ভাষণে ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে বলেন, বিক্ষোভকারীরা ‘অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করতে তাদের নিজেদের সড়ক ধ্বংস করছে’।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...