প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jan 2026, 9:18 AM
নির্বাচন ও গণভোটের বার্তা দিতে ব্রাহ্মণপাড়ায় ‘ভোটের গাড়ি’
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সুপার কারাভ্যান বহরের একটি ভ্রাম্যমাণ গাড়ি উপজেলা সদরের সিএনজি স্টেশন এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শন করে। এ সময় নির্বাচন ও গণভোটের তাৎপর্য, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং নাগরিক দায়িত্ব তুলে ধরে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণপাড়ায় এ কার্যক্রম আয়োজন করা হয়। পুরো কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন।
চলচ্চিত্র প্রদর্শনী চলাকালে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ দেখতে ভিড় করেন। তারা আগ্রহ ও মনোযোগের সঙ্গে প্রদর্শিত চলচ্চিত্র উপভোগ করেন। আয়োজকদের আশা, এ ধরনের ভ্রাম্যমাণ প্রচার কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...