...
শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে ⁜ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন ⁜ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার ⁜ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল ⁜ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২ ⁜ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী ⁜ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু ⁜ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ ⁜ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ ⁜ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা ⁜ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল ⁜ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ ⁜ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন ⁜ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার ⁜ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jan 2026, 10:06 AM

...
কুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন News Image

সংবাদ বিজ্ঞপ্তি

কুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ শীর্ষক সম্মেলন শেষ হবে আগামীকাল। গতকাল (৯ জানুয়ারি) শুক্রবার বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) এর ময়নামতি অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. পিয়ার আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হোসাইন উদ্দীন শেখর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজিদুল করিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান।

কনফারেন্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব এবং সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ। প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগদানের প্রথম দিন থেকেই আমার একমাত্র স্বপ্ন ছিল এই বিশ্ববিদ্যালয়কে শুধু শিক্ষাদানের কেন্দ্র নয় বরং গবেষণা ও উদ্ভাবনের এক উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদ ইতোমধ্যে দুইটি আন্তর্জাতিক উপ-সম্মেলনের আয়োজন করেছে এবং সম্প্রতি কলা অনুষদ আরও একটি আন্তর্জাতিক সম্মেলনের সফল আয়োজন করেছে। এসব উদ্যোগ আমাদের গবেষণাভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার প্রতি দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।'

তিনি আরও বলেন, "আমরা অনার্স ও মাস্টার্স পর্যায়ের প্রজেক্ট ও থিসিস গবেষকদের জন্য বিশেষ গবেষণা বৃত্তি চালু করেছি। এই সকল উদ্যোগের মাধ্যমে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং গবেষণাভিত্তিক একটি উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি সশরীরে উপস্থিত থাকতে না পারায় অডিও বার্তার মাধ্যমে বক্তব্য প্রদান করেন।

মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে, যা আমাদের  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং বৈজ্ঞানিক উন্নতির নির্দেশ করে। এখানে উপস্থিত বিভিন্ন গবেষক, প্রাতিষ্ঠানিক ব্যাক্তি এবং আন্তর্জাতিক অংশগ্রহণ নির্দেশ করে আমাদের একাডেমিক তাৎপর্য। এই কনফারেন্সে স্কলার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে অভূতপূর্ব পরিবর্তন আনবে, যা বহুমুখী এবং বেশ্বিক নানা সমস্যার সমাধানের চেষ্টা করবে।

মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান  বলেন, "দেশি ও আন্তর্জাতিক গবেষক ও শিক্ষাবিদদের এই দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ একাডেমিক সমাবেশের সূচনা হতে যাচ্ছে, এটি আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। আপনাদের উপস্থিতি জ্ঞানের অগ্রগতি, উদ্ভাবনের বিকাশ এবং আমাদের ক্রমপরিবর্তনশীল বিশ্বের জটিল সমস্যাগুলোর সমাধানে পারস্পরিক ও বহু বিষয় ভিত্তিক সহযোগিতার প্রতি একটি যৌথ অঙ্গীকারের প্রতিফলন। এই সম্মেলনের কাঠামো ও পরিকল্পনা প্রাতিষ্ঠানিক সম্পদকে জ্ঞান সৃষ্টির সুযোগ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে রূপান্তর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সত্যিই একটি দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে বসবাস করছি, যেখানে জটিল বৈজ্ঞানিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো নতুন চিন্তা ও সম্মিলিত প্রচেষ্টার দাবি জানায়। বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রের বিশেষজ্ঞদের একত্রিত করে এই উদ্যোগটি প্রচলিত বিষয়ভিত্তিক সীমা অতিক্রম করার ধারণা তুলে ধরে এবং এমন অভ্যন্তরীণ ও উদ্ভাবনী সমাধান প্রস্তাব করে, যা সমাজ ও বিশ্বে গভীর প্রভাব ফেলতে পারে।"

তিনি আরও বলেন, "আজকের দিনে বৈজ্ঞানিক অগ্রগতি আর বিচ্ছিন্ন কোনো সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। স্বাস্থ্য, পরিবেশ, প্রযুক্তি, টেকসই উন্নয়ন কিংবা সমাজ, সব ক্ষেত্রেই বিশ্বব্যাপী বড় বড় চ্যালেঞ্জগুলো সমন্বিত ও বহুবিধ শাখার সহযোগিতা দাবি করে। এই সম্মেলনটি ধারণা বিনিময়, গবেষণা উপস্থাপন ও ভাগাভাগি করা এবং ঐতিহ্যগত বিষয়ভিত্তিক সীমা অতিক্রম করে অর্থবহ একাডেমিক ও পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমাদের বিশ্ববিদ্যালয় এই বৈশ্বিক একাডেমিক আয়োজন এবং উচ্চশিক্ষা ও গবেষণায় বৈশ্বিক উৎকর্ষ কেন্দ্রের আয়োজক হতে পেরে গর্বিত। আমাদের বিশ্ববিদ্যালয় মানসম্মত গবেষণার উন্নয়ন ও প্রসারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা বিশ্বাস করি, এই কর্মসূচিগুলো কেবল একাডেমিক লক্ষ্যকেই সমৃদ্ধ করবে না, বরং ভবিষ্যৎ গবেষণা উদ্যোগ ও অংশীদারিত্বকেও অনুপ্রাণিত করবে।'

উল্লেখ্য, সম্মেলনে দেশ ও বিদেশ থেকে মোট ২৭০টি গবেষণা অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে। এর মধ্যে ১৪৮টি মৌখিক (ওরাল) প্রেজেন্টেশন এবং ১০৩টি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। সম্মেলনে ১৩টি মূল প্রবন্ধ (কি-নোট পেপার) উপস্থাপন এবং ৫টি প্লেনারি টক অনুষ্ঠিত হবে। দায়িত্ব। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা। উল্লেখ্য, বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক,  টিকটক ভিডিও ঘিরে আলোচনা
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...

বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...

আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...

বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...

কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...

পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...

ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্য...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
➤ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
➤ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
➤ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
➤ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২
➤ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী
➤ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু
➤ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
➤ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ
➤ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা
➤ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল
➤ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ
➤ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
➤ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
➤ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir