প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jan 2026, 9:33 AM
এতিম শিক্ষার্থীদের কম্বল বিতরণ করল বুড়িচং প্রেসক্লাব
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে বাকশীমূল দক্ষিণপাড়া আহমাদিয়া হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্সের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে আহমাদিয়া হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্স প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আবুল বাশারের সভাপতিত্বে এবং বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বুড়িচং থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. রাকিবুল হাসান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও সহকারী প্রধান শিক্ষক মো. জামাল হোসেন এবং বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সুমন, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. ফয়েজ, সদস্য মো. মহিউদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
এছাড়াও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম, হাজী আলী আশরাফ মাস্টার, মারুফ হোসেন, মো. সেলিম হোসেন, নুরুল ইসলাম, জজু মিয়া, মো. জিয়াউর রহমান, ডিস মুমিনুল ইসলাম, প্রধান মুহতামিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...