প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 10 Jan 2026, 8:52 PM
ঢালিউডে পা রাখলেন নেপালের আলোচিত ভিলেন প্রমোদ
এফএনএস বিনোদন:
উপকূলের মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘হাঙর’ দিয়ে বাংলাদেশি সিনেমায় অভিষেক হচ্ছে নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারির। গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত ফার্স্ট লুক টিজারে তাঁকে দেখা গেছে অ্যাকশন অবতারে। টিজার প্রকাশের পরই সিনেমাটি ঘিরে দর্শকের কৌতূহল বেড়েছে। প্রমোদ নেপালি সিনেমায় নায়ক হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে নেতিবাচক চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন। বর্তমানে তিনি নেপাল ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত ভিলেন। সেই পরিচিত মুখ এবার ভিন্ন ভূগোল, ভিন্ন ভাষার সিনেমায় কাজ করলেন। ২০১৩ সালে ‘উমা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় প্রমোদের। এরপর দুই ডজনের বেশি নেপালি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে ‘হোয়াইট সান’, ‘গ্যাংস্টার ব্লুজ’, ‘চিত্রা’, ‘অদৃশ্য’, ‘পিতাম্বর’ ও ‘অগস্ত্য চ্যাপ্টার ১’। নায়ক থেকে ভিলেন, নানা চরিত্রে নিজেকে প্রমাণ করেই তিনি এই অবস্থানে পৌঁছেছেন। বাংলাদেশে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রমোদ বলেন, “বাংলাদেশের সিনেমায় কাজ করে খুব ভালো লেগেছে। ভবিষ্যতে নেপালের পাশাপাশি ঢালিউডেও নিয়মিত কাজ করতে চাই।” তাঁর এই মন্তব্যে দুই দেশের সিনেমার পারস্পরিক সহযোগিতার সম্ভাবনাও স্পষ্ট হচ্ছে। ‘হাঙর’ সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা তন্ময় সূর্য জানান, উপকূলের মানুষের জীবনই এই সিনেমার মূল উপজীব্য। তাঁর ভাষায়, “উপকূলের মানুষের জীবনে অনেক প্রতিবন্ধকতা থাকে। ক্ষমতাবানদের কাছে তারা অনেক সময় জিম্মি হয়ে পড়ে। না চাইতেও অনেকে অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। সেই মানুষগুলোর গল্পই দেখা যাবে হাঙরে।” নেপালি অভিনেতাকে নেওয়ার পেছনের গল্পও তুলে ধরেন তন্ময় সূর্য। তিনি বলেন, “চার-পাঁচ বছর আগে নেপালে একটি কাজে গিয়েছিলাম। সে সময় শুটিং সেটে প্রমোদের সঙ্গে দেখা হয়। তাঁকে দেখে মনে হয়েছিল, হাঙরের গল্পে এমন একজনই মানাবে। গল্প শোনার পর তিনি রাজি হন। এরপর বাংলা শেখার জন্য সময় নেন। আমাদেরও প্রস্তুতিতে সময় লেগেছে। শেষ পর্যন্ত গত বছর সিনেমাটির শুটিং করি।” মুক্তির পরিকল্পনা নিয়ে নির্মাতা জানান, রোজার ঈদকে সামনে রেখেই এগোচ্ছেন তাঁরা। তবে ঈদে একাধিক সিনেমা মুক্তির কারণে হল পাওয়া নিয়ে কিছু অনিশ্চয়তা রয়েছে। একই সঙ্গে নেপালেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে। প্রমোদ নিজেও নেপালে ‘হাঙর’ মুক্তি দিতে আগ্রহী। ‘হাঙর’ সিনেমায় প্রমোদের পাশাপাশি অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, শরিফুল ও মাহফুজ মুন্না। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তন্ময় সূর্য। এটি নির্মিত হচ্ছে বিগশট ক্রিয়েশনের ব্যানারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...