...
শিরোনাম
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী ⁜ স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি ⁜ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার ⁜ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার ⁜ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ ⁜ মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে ৩৩৪ কেজি কার্প মাছের পোনা অবমুক্ত ⁜ জেলা পরিষদ প্রশাসককে কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির ফূলেল শুভেচ্ছা ⁜ বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন ⁜ ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে কুবির ৩ শিক্ষার্থী কাউন্সিলর নির্বাচিত ⁜ কুমিল্লা পরিসংখ্যান কার্যালয়ের পরিচালকের অফিসেই পরিবার নিয়ে বসবাস করছেন, নিচ্ছেন বাড়িভাড়াও ⁜ কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান: ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল বরখাস্ত ⁜ দারোরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ⁜ পাচথুবীর চাঁন্দপুরে কালভার্ট ভাঙা অংশে চরম দুর্ভোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে দুজনের কারাদণ্ড, ওয়ারেন্টে গ্রেপ্তার ১ ⁜ তিতাসে শতাধিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর আটক ⁜ লাকসামে জমিজমা সংক্রান্ত বিরোধে থানায় জি ডি ⁜ দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ⁜ তা'মীরুল উম্মায় কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Sep 2026, 10:16 AM

...
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী News Image
আয়েশা আক্তার

রাত গভীর হলে কুমিল্লা নগরীর ব্যস্ততা কমে আসে। ফাঁকা হতে থাকে সড়ক। আর তখনই বাড়ে সাধারণ মানুষের আতঙ্ক—কখন কোথায় ছিনতাইকারীর কবলে পড়তে হবে, কেড়ে নেওয়া হবে মোবাইল ফোন, টাকা কিংবা মূল্যবান সামগ্রী।

শুধু গভীর রাত নয়, ভোরের ফাঁকা সড়কও এখন অনেকের কাছে নিরাপদ নয়। নগরীর টমছমব্রিজ, শাসনগাছা, রানি দিঘী, সালাউদ্দিন মোড়, অশোকতলা, পদুয়ার বাজার, জাঙ্গালিয়া, রেলস্টেশন ও কুমিল্লা মেডিকেল কলেজসংলগ্ন এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ছিনতাইয়ের অভিযোগ বারবার সামনে আসছে।

সবচেয়ে বেশি আলোচনায় টমছমব্রিজ। স্থানীয়দের অভিযোগ, এখানে শুধু রাতেই নয়, দিনের ব্যস্ত সময়েও নানা কৌশলে পথচারীদের টার্গেট করা হচ্ছে। ফলে নগরীর অন্যতম প্রবেশদ্বারটি এখন নিরাপত্তার বদলে আতঙ্কের নাম হয়ে উঠছে—এমন অভিযোগও রয়েছে।

সরকারি পরিসংখ্যানে ভিন্ন চিত্র
তবে জাতীয় পর্যায়ের সর্বশেষ সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করলে চিত্রটি কিছুটা ভিন্ন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে জুলাই—ছয় মাসে দেশে সাত শ্রেণির গুরুত্বপূর্ণ অপরাধে মোট ২১ হাজার ৭৫৬টি মামলা হয়েছে। এর আগের ছয় মাস, অর্থাৎ ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত একই সাত শ্রেণিতে মামলা হয়েছিল ২১ হাজার ২২৮টি। অর্থাৎ মোট মামলা বেড়েছে ৫২৮টি বা প্রায় আড়াই শতাংশ।
এই সাত শ্রেণির মধ্যে রয়েছে—খুন, নারী ও শিশু নির্যাতন, পুলিশের ওপর হামলা, ডাকাতি ও দস্যুতা, ছিনতাই, অপহরণ এবং চুরি।

তবে এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি তথ্য।
ডাকাতি ও দস্যুতা, ছিনতাই, অপহরণ এবং চুরির মামলা সম্মিলিতভাবে কমেছে।ফেব্রুয়ারি–জুলাই সময়ে এসব অপরাধে মামলা হয়েছে ৮ হাজার ৪৮৫টি। আগের ছয় মাসে হয়েছিল ৯ হাজার ৮৩টি। অর্থাৎ কমেছে ৫৯৮টি।

তাহলে ছিনতাইয়ের অভিযোগ এত বেশি কেন?
পুলিশের পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারি–জুলাই সময়ে ডাকাতি ও দস্যুতার মামলা হয়েছে ১ হাজার ১৬০টি—এর মধ্যে ডাকাতি ২৫৬ ও দস্যুতা ৯০৪টি। ছিনতাইয়ের মামলা হয়েছে ৪১৪টি। অপহরণের মামলা ৫১২টি এবং সিঁধেল ও সাধারণ চুরি মিলিয়ে ৬ হাজার ৩৯৯টি।

আগের ছয় মাসে ডাকাতি ও দস্যুতার মামলা ছিল ১ হাজার ২৮৮টি, ছিনতাই ৪৬০টি, অপহরণ ৫৬৩টি এবং সিঁধেল ও সাধারণ চুরি ৬ হাজার ৭৭২টি।

অর্থাৎ সরকারি হিসাবে এই চার ধরনের অপরাধের মামলা কমলেও মাঠপর্যায়ের বাস্তবতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।কারণ মামলা কমেছে মানেই অপরাধ কমেছে—এমন সরল সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

প্রথম আলোর বিশ্লেষণে পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের বক্তব্য অনুযায়ী, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সব ঘটনায় মামলা হয় না। অনেক ভুক্তভোগী ঝামেলা বা হয়রানির আশঙ্কায় থানায় যান না। আবার কোনো কোনো ক্ষেত্রে মামলা না নিয়ে সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ নেওয়া হয়, যা পরবর্তী সময়ে মামলায় রূপান্তরিত নাও হতে পারে।

২০২৫ সালের পরিসংখ্যানই ছিল আরও উদ্বেগজনক, এখানে আরেকটি বিষয় পরিষ্কার করা জরুরি। ১ হাজার ৯৩৫টি ছিনতাই, ৭০২টি ডাকাতি, ৯ হাজার ৬৭২টি চুরি এবং ১ হাজার ১০১টি অপহরণের যে সংখ্যা আলোচনায় এসেছে, তা ২০২৫ সালের পূর্ণ বছরের হিসাব।

বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ছিনতাইয়ের মামলা হয়েছিল ১ হাজার ৯৩৫টি, আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি। ডাকাতির মামলা ৭০২টি, বেড়েছিল ৪৩ শতাংশ। চুরির মামলা ৯ হাজার ৬৭২টি, বেড়েছিল ১২ শতাংশ। আর অপহরণের মামলা ১ হাজার ১০১টি, যা আগের বছরের তুলনায় ৭১ শতাংশ বেশি। চার ধরনের অপরাধে মোট মামলা হয়েছিল ১৩ হাজার ৪১০টি, অর্থাৎ এক বছরে বেড়েছিল ১৬ দশমিক ৪৮ শতাংশ।

২০২৫ সালে মোট অপরাধ মামলার সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৮১ হাজার ৭৩৭টি, যা আগের বছরের তুলনায় ৯ হাজার ৭৩২টি বেশি। একই বছর খুনের মামলাও বেড়ে প্রায় ৩ হাজার ৭৮৬টিতে পৌঁছায়।

অর্থাৎ ২০২৫ সালে চুরি, ছিনতাই, ডাকাতি ও অপহরণে যে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল, ২০২৬ সালের ফেব্রুয়ারি–জুলাইয়ের সরকারি তুলনামূলক হিসাবে অন্তত ওই চার শ্রেণিতে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

কুমিল্লার চিত্র কি আলাদা? জাতীয় পরিসংখ্যানের সঙ্গে কুমিল্লার মাঠপর্যায়ের চিত্র পুরোপুরি মেলে না। জেলা পুলিশের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে কুমিল্লায় ৭৩টি হত্যাকাণ্ড, ২৮টি ডাকাতি ও ২৪৪টি চুরির ঘটনা রেকর্ড হয়েছে। একই সময়ে নগরীতে ছিনতাইকারীদের তৎপরতা নিয়েও উদ্বেগের কথা উঠে এসেছে।

বিশেষ করে রাতের নির্জন সড়কগুলোতে সংঘবদ্ধ ছিনতাইকারীদের উৎপাত নিয়ে অভিযোগ রয়েছে। কখনো যাত্রী, কখনো চালক কিংবা পথচারীর ছদ্মবেশে অপরাধ সংঘটনের অভিযোগও এসেছে বিভিন্ন ঘটনায়।

টমছমব্রিজে ‘ফাঁদে ফেলার’ অভিযোগ, সর্বশেষ ৬ সেপ্টেম্বর সকাল পৌনে ১০টার দিকে টমছমব্রিজ সিএনজি স্টেশনে এক সরকারি কর্মকর্তাকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।

ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, কান্দিরপাড় থেকে এসে টমছমব্রিজে নামার সঙ্গে সঙ্গে এক নারী তার কাছে ২০ টাকা ভাংতি চান। তিনি মানিব্যাগ খুলে টাকা দিতে গেলে ওই নারী আরও কিছু টাকা দেওয়ার অনুরোধ করতে থাকেন। একপর্যায়ে ভাংতি চাওয়ার বিষয়টি সরাসরি টাকা দেওয়ার চাপের দিকে যায়।
এর মধ্যেই এক মধ্যবয়সী ব্যক্তি তাড়াহুড়ো করে এসে একটি ব্যাংকের ঠিকানা জানতে চান। একদিকে ওই ব্যক্তির প্রশ্ন, অন্যদিকে নারীর টাকা দেওয়ার তাগাদা—সব মিলিয়ে পরিস্থিতি অস্বাভাবিক মনে হয় ওই কর্মকর্তার কাছে।
ঝামেলা এড়াতে তিনি কিছু টাকা দিয়ে দ্রুত সেখান থেকে সরে যান।

পরে স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, একই ধরনের কৌশলে পথচারীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে নারীকে হেনস্তা বা হয়রানির অভিযোগ তুলে প্রকাশ্যে বিব্রত করার চেষ্টা করা হয়—এমন অভিযোগও রয়েছে।

অভিযোগের তালিকা দীর্ঘ, টমছমব্রিজের পাশাপাশি শাসনগাছা, রানি দিঘী, সালাউদ্দিন মোড়, অশোকতলা, পদুয়ার বাজার ও জাঙ্গালিয়া, গোমতী দর পাড় এলাকাতেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

শাসনগাছায় ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা সামনে এসেছে। রানি দিঘী এলাকায় ভোরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছ থেকে আইফোন, হাতঘড়ি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
সালাউদ্দিন মোড়েও অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
অশোকতলায় ছিনতাইয়ের শিকার হয়েছেন একজন ভিক্ষুক। তাকে কুপিয়ে ১৬০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাও আলোচনায় এসেছে।

খুনের মামলা হয়েছে ১ হাজার ৭৮৯টি, আগের ছয় মাসে ছিল ১ হাজার ৭৮০টি। নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়ে হয়েছে ১১ হাজার ১৬৫টি, আগের ছয় মাসে ছিল ১০ হাজার ৯০টি। পুলিশের ওপর হামলার মামলাও বেড়ে ৩১৭টি হয়েছে, আগের ছয় মাসে ছিল ২৭৫টি।
অর্থাৎ মোট সাত শ্রেণির অপরাধে সামান্য বৃদ্ধি হলেও অপরাধের ধরন বদলাচ্ছে—এমন একটি প্রবণতা পরিসংখ্যানে দেখা যাচ্ছে।

প্রকাশ্যে অপরাধ, মানুষের মধ্যে ভয়, সাম্প্রতিক সময়ে ব্যস্ত সড়ক, বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে ঢুকে গুলি, অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণের পর হত্যা এবং পুলিশের ওপর হামলার মতো ঘটনা জনমনে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ সদর দপ্তরও ছিনতাই, খুন এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির আরেকটি বড় ঝুঁকি হয়ে উঠেছে অবৈধ অস্ত্র। পুলিশের তথ্য ও কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে থানা ও পুলিশের স্থাপনা থেকে লুট হওয়া কিছু অস্ত্র ও গুলি এখনো উদ্ধার হয়নি। বিভিন্ন অপরাধের তদন্তেও অপরাধীদের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র থাকার তথ্য পাওয়া যাচ্ছে।

কুমিল্লাবাসীর ভয়—রাতে নিরাপদে ফিরবেন কীভাবে? সচেতন নাগরিকদের অভিযোগ, দিনের বেলায় ব্যস্ত সড়কেও নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকে। আর রাত নামলেই নির্জন সড়ক, পরিবহনকেন্দ্র ও অলিগলিতে সেই ভয় আরও বেড়ে যায়।

কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব রোটারিয়ান আবদুর রহমান বলেন, সমাজে নানা ধরনের অপরাধী সক্রিয় রয়েছে। অভ্যাসগত অপরাধীরা সুযোগ পেলেই লক্ষ্যবস্তু নির্ধারণ করে।

তার ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও দৃশ্যমান ও কার্যকর করা জরুরি। অপরাধীরা যখন সুযোগ পায়, তখনই তারা সক্রিয় হয়ে ওঠে। শুধু গ্রেপ্তার নয়, দরকার অপরাধের আগেই প্রতিরোধ।

পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি–জুলাইয়ে চুরি, ডাকাতি, ছিনতাই ও অপহরণের মামলা আগের ছয় মাসের তুলনায় কমেছে। কিন্তু মাঠপর্যায়ে অভিযোগের পুনরাবৃত্তি দেখাচ্ছে, শুধু মামলা কমে যাওয়াকে নিরাপত্তার উন্নতি হিসেবে দেখার সুযোগ নেই।
কারণ অপরাধের একটি বড় অংশ পুলিশের পরিসংখ্যানে আসে না। ফলে থানায় মামলা কমেছে কি না—তার পাশাপাশি কোথায়, কখন এবং কীভাবে অপরাধ ঘটছে, সেটিও গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা জরুরি।

কুমিল্লার ক্ষেত্রে টমছমব্রিজসহ ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত রাতের টহল, পর্যাপ্ত আলোকসজ্জা, সচল সিসিটিভি, সন্দেহজনক ব্যক্তি ও মোটরসাইকেল নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়াশীল পুলিশি ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

একই সঙ্গে ছিনতাইয়ের অভিযোগ ওঠা প্রতিটি ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করে একই চক্রের পুনরাবৃত্তি আছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। কারণ অপরাধী গ্রেপ্তার করা পুলিশের সাফল্য হতে পারে; কিন্তু অপরাধ ঘটার আগেই তা ঠেকাতে পারাই আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রকৃত সাফল্য।

কুমিল্লাবাসীর প্রশ্ন তাই একটাই— রাত কিংবা ভোরে একজন সাধারণ মানুষ যখন টমছমব্রিজ, শাসনগাছা, রানি দিঘী, সালাউদ্দিন মোড় কিংবা পদুয়ার বাজার দিয়ে বাড়ি ফিরবেন, তখন তার নিরাপত্তার নিশ্চয়তা কে দেবে? আরও বড় প্রশ্ন—অভিযোগ ওঠার পর অভিযান নয়, অপরাধ ঘটার আগেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে নিরাপদ করার কার্যকর ব্যবস্থা কবে দৃশ্যমান হবে?


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি

আয়েশা আক্তারস্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরি...

কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...

কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...

স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ
স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা ত...

নিজস্ব প্রতিবেদকস্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়...

মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন
মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছ...

নিজস্ব প্রতিবেদকমিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে...

ব্রাহ্মণপাড়ায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে ৩৩৪ কেজি কার্প মাছের পোনা অবমুক্ত
ব্রাহ্মণপাড়ায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে ৩৩৪ কেজি কার...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাভূমিতে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী
➤ স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
➤ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
➤ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
➤ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ
➤ মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন
➤ ব্রাহ্মণপাড়ায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে ৩৩৪ কেজি কার্প মাছের পোনা অবমুক্ত
➤ জেলা পরিষদ প্রশাসককে কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির ফূলেল শুভেচ্ছা
➤ বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন
➤ ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে কুবির ৩ শিক্ষার্থী কাউন্সিলর নির্বাচিত
➤ কুমিল্লা পরিসংখ্যান কার্যালয়ের পরিচালকের অফিসেই পরিবার নিয়ে বসবাস করছেন, নিচ্ছেন বাড়িভাড়াও
➤ কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান: ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল বরখাস্ত
➤ দারোরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
➤ পাচথুবীর চাঁন্দপুরে কালভার্ট ভাঙা অংশে চরম দুর্ভোগ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে দুজনের কারাদণ্ড, ওয়ারেন্টে গ্রেপ্তার ১
➤ তিতাসে শতাধিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর আটক
➤ লাকসামে জমিজমা সংক্রান্ত বিরোধে থানায় জি ডি
➤ দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
➤ তা'মীরুল উম্মায় কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir