প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Sep 2026, 12:07 AM
তিতাসে শতাধিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতাস উপজেলা শাখার
উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শতাধিক
কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। সোমবার উপজেলা মিলনায়তনে
আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননাস্বরূপ ক্রেস ও বই প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়
শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাত্র
অধিকার সম্পাদক মো. রিয়াজুল ইসলাম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত
ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিতাস উপজেলা আমীর ইঞ্জিনিয়ার
শামীম সরকার বিজ্ঞ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতাস উপজেলা সভাপতি রাসেল মাহমুদের
সভাপতিত্বে এবং সংগঠনটির কুমিল্লা জেলা উত্তরের স্পোর্টস পরিচালক
মোহাম্মদ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারি মহিউদ্দিন
মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিতাস উপজেলা সেক্রেটারি মোহাম্মদ
সালাউদ্দিন সরকার ও তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ
ছবির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের
সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে উচ্চশিক্ষায়
নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার
প্রত্যাশা ব্যক্ত করেন। পরে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক
দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজক সংগঠনের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।
ছবি একই ফাইলে আলাদা পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা পরিসংখ্যান কার্যালয়ের পরিচালকের অফিসেই পরিবার নিয়ে...
সুজন মজুমদার কুমিল্লা জেলা পরিসংখ্যান কার্যালয়ের সরকারি ভবনের একটি অংশে পরিবার নিয়ে বসবাস করছেন...
কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান: ইউপি প্রশা...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গা নাগরিকদের জন...
দারোরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভি...
নিজস্ব প্রতিবেদক কাগজে-কলমে উন্নয়ন কাজ শতভাগ সম্পন্ন, কিন্তু বাস্তবে নেই কোনো কাজের অস্তিত্ব। ক...
পাচথুবীর চাঁন্দপুরে কালভার্ট ভাঙা অংশে চরম দুর্ভোগ
কুমিল্লা সদর উপজেলার ৫ নম্বর পাচথুবী ইউনিয়নের চাঁন্দপুরের নাজির মসজিদ রোডে হালিমা টেলিকমের সামনের ভা...
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে দুজনের কারাদণ্ড, ওয়ারেন্টে গ্রেপ্তা...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে দুই ব্যক্তিক...
ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (১৪) নামে...