...
শিরোনাম
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন ⁜ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে ⁜ হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড ⁜ সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা ⁜ সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের ⁜ প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌলবাসী ⁜ বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ ⁜ লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ⁜ বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ ⁜ মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা ⁜ বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের মাধ্যমে উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় ৬০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ৮ এসি স্লিপার বাসকে জরিমানা ⁜ বাইউস্টে রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ ⁜ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ⁜ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর ⁜ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 10 Jan 2026, 8:55 PM

...
‘বিষাক্ত’ প্রেমের গল্পে রাশমিকা, এই রূপে তাঁকে চেনা দায় News Image

এফএনএস বিনোদন:

রাশমিকা মান্দানাকে ঘিরে তৈরি ‘দ্য গার্লফ্রেন্ড’ কোনো চেনা প্রেমের ছবি নয়। এখানে নেই অতিনাটকীয় সংলাপ বা কৃত্রিম আবেগ। আছে ধীরে ধীরে উন্মোচিত হওয়া এক অসম, বিষাক্ত সম্পর্কের বাস্তব চিত্র, যেখানে ভালোবাসার আড়ালে জমে থাকা অস্বস্তিকর সত্যগুলো নির্মাতা দর্শকের সামনে তুলে ধরেন খুব সংযত ভঙ্গিতে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘থামা’ আর ‘দ্য গার্লফ্রেন্ড’-এর রাশমিকা মান্দানার মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো। বলিউড যেখানে তাঁর গ্ল্যামারকে সামনে আনে, সেখানে দক্ষিণী নির্মাতা রাহুল রবীন্দ্রন আস্থা রেখেছেন রাশমিকার সংবেদনশীল অভিনয়শক্তিতে। ‘অ্যানিমেল’-এর মতো ছবিতে তাঁকে যেভাবে শরীরসর্বস্ব করে দেখা হয়েছে, ‘দ্য গার্লফ্রেন্ড’ ঠিক তার উল্টো পথে হাঁটে। ছবির গল্প আবর্তিত হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বিক্রম ও ইংরেজি সাহিত্যের ছাত্রী ভূমাকে ঘিরে। তরুণ বয়সের প্রেমের চেনা মুহূর্ত, একসঙ্গে সিনেমা দেখা বা লাঞ্চ ভাগ করে নেওয়ার আড়ালেই ধীরে ধীরে ধরা দেয় সম্পর্কের অস্বস্তিকর দিকগুলো। পরিচালক এগুলো জোর করে দেখান না, বরং দর্শককে নিজেই সেগুলো বুঝে নেওয়ার সুযোগ দেন। রাহুল রবীন্দ্রনের পরিচালনায় ছবিটি মূলত দুই চরিত্রের মনোজগত অনুসন্ধান করে। বিক্রম কেবল আত্মবিশ্বাসী প্রেমিক নয়, তার আচরণে ফুটে ওঠে দখলদারি মানসিকতা। ভূমা আবার চুপচাপ সহ্য করে যাওয়ার মানুষ, যিনি নিজের প্রয়োজনের চেয়ে অন্যকে আগলে রাখাকেই দায়িত্ব মনে করেন। এই দুই বিপরীত মেরুর মানুষের সম্পর্ক যে কেন ভারসাম্যহীন, পরিচালক তা সময় নিয়ে ব্যাখ্যা করেন। বিক্রম যখন ভূমার সাফল্যকে ছোট করে দেখেন, তখন বিরক্তি জন্মায়। আবার ভূমা যখন নিজের কষ্ট গিলে ফেলেন, তখন প্রশ্ন জাগে। ছবির এক সংবেদনশীল অংশে দেখা যায়, ছোটবেলায় বাবার মানসিক অসুস্থতার ভার ভূমার কাঁধে তুলে দেওয়া হয়েছিল। সেই অবহেলাই বড় হয়ে তাঁর সম্পর্কের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। পুরুষদের দেখভাল করাই যেন তাঁর পরিচয় হয়ে দাঁড়ায়। ‘দ্য গার্লফ্রেন্ড’ স্পষ্টভাবে দেখায়, সম্পর্কের বোঝা সব সময় সমান হয় না। বিক্রম তথাকথিত হিরো ইমেজে অভ্যস্ত, মারধর বা কর্তৃত্ব দেখাতে পিছপা নন। অন্যদিকে ভূমার স্বাচ্ছন্দ্য ভার্জিনিয়া উলফ পড়ায়, নিঃশব্দ ডরমিটরি জীবনে। প্রথম কথোপকথনেই বিক্রম যখন ভূমাকে তাঁর মায়ের সঙ্গে তুলনা করেন, তখনই এই সম্পর্কের বিপজ্জনক দিকটির ইঙ্গিত পাওয়া যায়। রাশমিকা মান্দানা ও ধীক্ষিত শেঠির অভিনয়ে ভর করেই এগোয় ছবিটি। বিষাক্ত সম্পর্কের গল্প হলেও দুজনের অভিনয় চরিত্রগুলোকে একমাত্রিক হতে দেয় না। বিশেষভাবে নজর কাড়ে অনু ইমানুয়েল অভিনীত দুর্গা চরিত্রটি। কলেজের ডিভা হয়েও এই চরিত্র পুরোনো ‘ম্যান-ইটার’ ছকের বাইরে গিয়ে আলাদা মাত্রা পায়। ছবির বেশির ভাগ অংশ স্বতঃস্ফূর্ত হলেও কিছু জায়গায় নির্মাতা নিজেই সব ব্যাখ্যা করে দিতে চান। আয়নার সামনে ধারণ করা ভূমা ও রোহিনির মুখোমুখি হওয়ার দৃশ্যটি শক্তিশালী রূপক হয়ে উঠলেও অতিরিক্ত ব্যাখ্যায় তার প্রভাব কিছুটা কমে যায়। তবু সামগ্রিকভাবে ‘দ্য গার্লফ্রেন্ড’ এক পরিণত নির্মাণ। এটি নৈতিকতার পাঠ দিতে চায় না, আবার সম্পর্ক ভাঙার দায় নারীর ওপর চাপায়ও না। এখানে নারীর সিদ্ধান্ত নিজেই যথেষ্ট। ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বাড়তি যুক্তির দরকার নেই, ছবিটি সেই কথাই স্পষ্টভাবে বলে।




ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...

হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...

সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...

মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...

সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...

কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...

প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...

​নিজেস্ব প্রতিবেদক​কুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
➤ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে
➤ হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
➤ সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
➤ সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের
➤ প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌলবাসী
➤ বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ
➤ লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন
➤ বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ
➤ মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা
➤ বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের মাধ্যমে উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় ৬০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ৮ এসি স্লিপার বাসকে জরিমানা
➤ বাইউস্টে রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ
➤ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
➤ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর
➤ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir