প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Sep 2026, 12:04 AM
তা'মীরুল উম্মায় কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
কুমিল্লা শহরের উপকণ্ঠে ইনসাফ গার্ডেন সিটি, দৌলতপুর অবস্থিত তামিরুল উম্মাহ আলিম মাদ্রাসায় ২০২৬ সালে দাখিল পরীক্ষায় এ প্লাস ও কৃতি শিক্ষার্থী এবং পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কে নিয়ে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান।
২০২৬ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় তামিরুল উম্মাহ আলিম মাদ্রাসায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ২১টি এ প্লাস সহ কুমিল্লা জেলায় প্রথম স্থান অর্জন করায় এবং ২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ মোট ২১টি বৃত্তিতে কুমিল্লা জেলার প্রথম স্থান অর্জন করায় সকল কৃতি শিক্ষার্থীদেরকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক এ প্লাস ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপহারস্বরূপ ক্রেস্ট, ফুলের তোড়া এবং নগদ ছয় হাজার টাকা মাত্র প্রদান করা হয়।
ভালো ফলাফল অর্জন করায় সন্তুষ্ট হয়ে A+প্রাপ্ত সকল শিক্ষার্থীদের কে হিউম্যান রি অ্যানিমেট ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি ও ইনসাফ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন ৫০০০ হাজার টাকা করে ও হিউম্যান রি অ্যানিমেট ট্রাস্টের সম্মানিত নির্বাহী সদস্য অধ্যাপক জসীম উদ্দীন ১০০০ টাকা করে (অর্থাৎ সর্বমোট ৬০০০ টাকা করে উপহার প্রদান করা হয়)
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা'মীরুল উম্মাহ আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোঃ রাশেদুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রি অ্যানিমেট ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রি অ্যানিমেট ট্রাস্টের নির্বাহী সদস্য আই আর আশিক আহমেদ শাহিন আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের নির্বাহী সদস্য অধ্যাপক তরিকুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন ট্রাস্টে নির্বাহী সদস্য জনাব হেলাল উদ্দিন বশির উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মাওলানা মুজিবুর রহমান সরকার উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য জনাব আরিফুর রহমান টুকু উপস্থিত ছিলেন ট্রাস্ট এর সদস্য মাওলানা আব্দুল মান্নান সরকার সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী আলোচনা রাখেন,
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অত্র মাদ্রাসার ইনচার্জ মাওলানা মোঃ রবিউল ইসলাম খান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...