প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 10 Jan 2026, 9:09 PM
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মহারণ, ‘রোড টু ২৬’ সিরিজে মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স
এফএনএস স্পোর্টস:
২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে প্রস্তুতির মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘রোড টু ২৬’ নামের আন্তর্জাতিক প্রীতি সিরিজের অংশ হিসেবে দুই শক্তিধর দল খেলবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। বিশ্বকাপের সহ-আয়োজক দেশগুলোতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টকে সামনে রেখে ম্যাচটি ঘিরে শুরু হয়েছে আলাদা উত্তাপ।
ব্রাজিল ও ফ্রান্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের জিলেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুযায়ী খেলা শুরু হবে রাত ২টায়। এই সিরিজে যুক্তরাষ্ট্রের তিনটি শহর বোস্টন, অরল্যান্ডো ও ওয়াশিংটন ডিসিতে চারটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়েছে।
দুই দলের লড়াইয়ের ইতিহাসও বেশ জমজমাট। এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও ফ্রান্স। এর মধ্যে ফ্রান্স জিতেছে ৭টি ম্যাচ, ড্র হয়েছে ৬টি এবং ব্রাজিল জয় পেয়েছে ৫টিতে। সর্বশেষ ২০২৪ সালের জুনে প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জিতেছিল ফ্রান্স।
‘রোড টু ২৬’ সিরিজে ব্রাজিল ও ফ্রান্সের পাশাপাশি অংশ নিচ্ছে কলম্বিয়া ও ক্রোয়েশিয়া। একই দিনে ২৭ মার্চ অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ভোর ৫টা ৩০ মিনিটে। এই ম্যাচটি হবে দুই দলের প্রথম মুখোমুখি লড়াই।
রোববার ২৯ মার্চ ওয়াশিংটন ডিসির ল্যান্ডোভার শহরের নর্থওয়েস্ট স্টেডিয়ামে ফ্রান্স খেলবে কলম্বিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া এই ম্যাচেও দৃষ্টি থাকবে ফরাসি তারকাদের দিকে। সিরিজের শেষ ম্যাচে ১ এপ্রিল অরল্যান্ডোতে ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে ভোর ৬টায়।
ফ্রান্স দলে আছেন কিলিয়ান এমবাপ্পে ও ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। ইউরোপীয় বাছাইপর্বে গ্রুপ সেরা হয়ে আত্মবিশ্বাসী ফরাসিরা। অন্যদিকে দক্ষিণ আমেরিকার বাছাইয়ে পঞ্চম স্থানে থাকলেও ব্রাজিল নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায়। তিনি দায়িত্ব নেন ২০২৫ সালের মে মাসে।
বিশ্বকাপের আগে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে এই সিরিজকে নিজেদের প্রস্তুতির বড় পরীক্ষা হিসেবেই দেখছে চার দলই। তাই যুক্তরাষ্ট্রের মাঠে মার্চের শেষ সপ্তাহে ফুটবলপ্রেমীদের অপেক্ষায় থাকছে টানা কয়েকটি উচ্চমানের ম্যাচ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...