...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 10 Jan 2026, 9:06 PM

...
বড় স্কোয়াড আর কঠিন গ্রুপ মেসির সঙ্গে কফি আড্ডা, বিশ্বকাপ ভাবনায় স্কালোনির খোলামেলা কথা News Image

এফএনএস স্পোর্টস:

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ৪৮ দলের এই মেগা আসর সামনে রেখে দল গঠন, অধিনায়ক লিওনেল মেসির ভূমিকা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে নিজের ভাবনার কথা জানালেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।

সম্প্রতি লিওনেল মেসির সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের স্টুডিওতে স্কালোনি বলেন, “লিওর সঙ্গে আমি বসেছি, কফি পান করেছি। তাকে যারা চেনে, তারা জানে সে কখনোই রিল্যাক্স থাকে না। সে জন্মগতভাবেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একজন অধিনায়ক হিসেবে সে সবসময় এমন আচরণ করে যেন মাঠে নামার জন্য প্রস্তুত, আর একদিন বিদায় নিলে এমন কিছু রেখে যাবে, যেটা পরের প্রজন্ম ধরে রাখতে পারে।”

তবে এই সাক্ষাতে মেসির বিশ্বকাপ খেলা নিয়ে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি বলে স্পষ্ট করেছেন স্কালোনি। তার ভাষায়, “আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। এখন সামনে যেটা আছে সেটাতেই মনোযোগ। আপনি কাউকে চাপ দিতে পারেন না। তাকে নিজের মতো থাকতে দিতে হবে।”

বিশ্বকাপের সম্ভাব্য দল গঠন নিয়েও পরিষ্কার বার্তা দিয়েছেন আর্জেন্টাইন কোচ। তিনি জানান, আপাতত প্রায় ৫০ জন খেলোয়াড়ের একটি বড় তালিকা নিয়ে কাজ করা হচ্ছে। স্কালোনির ব্যাখ্যা, “সর্বশেষ বিশ্বকাপে আমরা দেখেছি, টুর্নামেন্টের একদম কাছাকাছি গিয়ে অনেকেই চোটে পড়েছে। কেউই যেন অকারণে বাদ না পড়ে, সে জন্যই তালিকাটা বড় রাখা হয়েছে। সবার সামর্থ্য প্রায় কাছাকাছি।”

কাতার বিশ্বকাপজয়ী দলের অনেকেই এবারও দলে থাকার দৌড়ে এগিয়ে থাকবেন বলে ইঙ্গিত দেন স্কালোনি। তিনি বলেন, “তাদের বয়স এখন আদর্শ পর্যায়ে। বিশ্বকাপ জয়ের পর তারা এমন কিছু করেনি, যাতে সিদ্ধান্ত বদলাতে হয়। বয়স নয়, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঠের পারফরম্যান্স।”

মেসির বয়স ও ভবিষ্যৎ নিয়েও বাস্তববাদী অবস্থান নিয়েছেন স্কালোনি। ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি বিশ্বকাপে খেলবেন কি না, সে সিদ্ধান্ত পুরোপুরি তার ওপরই ছেড়ে দিতে চান কোচ। স্কালোনি বলেন, “সে নিজেই বলেছে এখনো সময় আছে। তাই অযথা চাপ তৈরি করার কোনো কারণ দেখি না।”

দলের খেলোয়াড়দের ক্লাব বদল নিয়েও হস্তক্ষেপ না করার কথা জানান আর্জেন্টাইন কোচ। তরুণ ফরোয়ার্ড থিয়াগো আলমাদা কিংবা ভ্যালেন্টিন কার্বোনির প্রসঙ্গে তিনি বলেন, “কোনো খেলোয়াড় কোথায় খেলবে, সেটা তার সিদ্ধান্ত। আমরা শুধু দেখি সে মাঠে কেমন পারফর্ম করছে। দিন শেষে পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

বিশ্বকাপের গ্রুপপর্বের প্রতিপক্ষ নিয়েও সতর্ক স্কালোনি। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। স্কালোনির মতে, “আলজেরিয়ার একজন দারুণ কোচ আছে এবং তারা আফ্রিকান কাপেও ভালো করেছে। জর্ডান এশিয়া কাপে নজর কেড়েছে। অস্ট্রিয়া আবার আক্রমণাত্মক প্রেসিং ফুটবল খেলে। গ্রুপপর্বটা সহজ হবে না।”

সবশেষে দলের সামগ্রিক কাঠামো নিয়ে আত্মবিশ্বাসী স্কালোনি। তিনি বলেন, “এই খেলোয়াড়রা জায়গাটা অর্জন করেছে। সঠিক সময়ে সেরা অবস্থায় পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মার্চ থেকে আসল সময়টা শুরু হবে, সেখানে সামান্য সৌভাগ্যও দরকার।”

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা।






ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir