প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jan 2026, 12:04 AM
রাতের আঁধারে শীতার্ত মানুষের জন্য কম্বল নিয়ে ছুটে বেড়াচ্ছেন মানবিক ইউএনও মাহমুদা জাহান
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
ঘন কুয়াশা, হাড় কাঁপানো শীত আর নিস্তব্ধ রাত। যখন অধিকাংশ মানুষ দিনের ক্লান্তি নিয়ে ঘরের ভেতর গুটিয়ে যায়, ঠিক তখনই শীতার্ত অসহায় মানুষের খোঁজে পাড়া-মহল্লায় ছুটে বেড়াচ্ছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। গত ১৫ দিন ধরে নিয়মিত দাপ্তরিক কাজ শেষ করে সন্ধ্যা নামলেই তিনি বেরিয়ে পড়ছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সঙ্গে থাকছে সরকারি সহায়তার কম্বল—যা তিনি নিজ হাতে তুলে দিচ্ছেন শীতকাতর দরিদ্র মানুষের হাতে। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন এতিমখানায় এতিম শিশুদের মধ্যেও এসব কম্বল উপহার দেন।
উপজেলার প্রত্যন্ত গ্রাম, অন্ধকার গলি কিংবা খোলা বারান্দায় রাত কাটানো মানুষের খোঁজে ঘুরে বেড়ান তিনি। কোথাও বৃদ্ধ, কোথাও অসহায় নারী, কোথাও আবার শিশুদের নিয়ে শীতে কাঁপতে থাকা পরিবার—এমন মানুষগুলোর কাছে প্রশাসনের পক্ষ থেকে সরকারি উপহারের কম্বল পৌঁছে দিচ্ছেন ইউএনও মাহমুদা জাহান। শীতের রাতে একজন নারী ইউএনওর এমন ব্যতিক্রমী মানবিক উদ্যোগ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাতের আঁধারে ইউএনওর হাত থেকে কম্বল পেয়ে উপজেলার দীর্ঘভূমি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, এতো রাতে ম্যাডাম নিজে এসে আমাদের হাতে কম্বল দেবেন, তা কখনো কল্পনাও করিনি। এই শীতে আমাদের মতো গরিব মানুষের জন্য এটা শুধু কম্বল নয়, অনেক বড় পাওয়া।
ছাতিয়ানী গ্রামের অসহায় নারী মনোয়ারা বেগম বলেন, শীতে রাতে ঘুমাতে পারতাম না। হঠাৎ ইউএনও আপা এসে কম্বল দিলেন। মনে হলো সরকার সত্যিই আমাদের কথা ভাবছে।
নন্দীপাড়া গ্রামের জেবুন নেছা বলেন, ছোট বাচ্চাদের নিয়ে খুব কষ্টে ছিলাম। শীতের রাতে ইউএনও আপা নিজ হাতে কম্বল দিয়ে গেলেন। তাঁর জন্য দোয়া করি।
এ বিষয়ে ইউএনও মাহমুদা জাহান বলেন, শীতের সময় সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হয় দরিদ্র ও অসহায় মানুষদের। সরকারি সহায়তা যেন প্রকৃত শীতার্ত মানুষের কাছেই পৌঁছায়, সেই চেষ্টা করছি। রাত হোক বা দিন—মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব।
স্থানীয়দের মতে, কেবল অফিসকক্ষে বসে নয়, মাঠে নেমে মানুষের কষ্ট অনুভব করেই প্রকৃত সেবা নিশ্চিত করা যায়। শীতের কুয়াশাচ্ছন্ন রাতে ইউএনও মাহমুদা জাহানের এই মানবিক উদ্যোগ তাই ব্রাহ্মণপাড়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসনের এমন মানবিক মুখ দেখে শীতের রাতে কিছুটা হলেও উষ্ণতা ফিরে পাচ্ছেন অসহায় মানুষগুলো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...