প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jan 2026, 10:20 AM
রোটারি ক্লাব অব কুমিল্লা গোমতীর আয়োজনে জুতা মেরামত কারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
রোটারি ক্লাব অব কুমিল্লা গোমতীর আয়োজনে নগরীর কান্দিরপাড়ে জুতা মেরামতকারী (মুচি) দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) সকালে নগরীর কান্দির পাড়, চৌরঙ্গী মার্কেটের ২য় তলায় আমেরিকা প্রবাসী রোটারিয়ান শাহনেওয়াজ (শাহীন) এর সার্বিক সহযোগিতায় শীত মৌসুমে কর্মরত এসব শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গোমতীর সিপি রোটারিয়ান আলহাজ্ব মো আবদুর রহমান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সুজীত বিহারী সেন, আরও উপস্থিত ছিলেন পিপি রোটা. মো: গোলাম রাব্বানী, পিপি রোটা. শহশহিদুল্লাহ তালুকদার, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো : ইসমাইল হোসেন, সেক্রেটারি মুর্শেদা আক্তার শিল্পীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন এবং বলেন, সমাজের পিছিয়ে পড়া ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানোই রোটারির মূল লক্ষ্য। এ সময় উপকারভোগীরা এ উদ্যোগের জন্য রোটারি ক্লাব অব কুমিল্লা গোমতীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...