প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jan 2026, 11:30 AM
ফিটনেস ছিলো না বাসের, চালকের ছিলো না ভারী যান চালানোর লাইসেন্স , গ্রেপ্তার বাস মালিক
মাহফুজ নান্টু
কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপা ও অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহতের ঘটনায় বাস মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাসটির ফিটনেস সনদের মেয়াদ উত্তীর্ণ ছিল এবং চালকের বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও তাকে গাড়ি চালাতে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
গেলো জানুয়ারি দুপুরে কুমিল্লা জেলার দাউদকান্দি বানিয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে। সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১১-১৮৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর সড়কে উল্টে গিয়ে একটি মোটরসাইকেলের ওপর চাপা পড়ে।
দুর্ঘটনার পরপরই বাস ও মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা আরোহী বাবা ছেলে এবং বাসের ভেতরে থাকা এক নারী ও শিশু দুই যাত্রী অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা নং-০৬ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় মামলা রুজু করা হয়।
মামলার তদন্তে বাসটির ফিটনেস সনদের মেয়াদ উত্তীর্ণ থাকা এবং অদক্ষ চালককে বাস চালানোর অনুমতি দেওয়ার প্রমাণ পাওয়ায় বরিশালের বাবুগঞ্জের বাস মালিক ইউসুফ মাঝি (৫১) কে গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল ১০ রাতে ঢাকার সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা ও গবেষণা’ শীর্ষ...
হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা
মো. আবুল বাসার সরকার কুমিল্লার হোমনা পৌরসভার বিভিন্ন সড়ক ও ফুটপাত দ...
প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ড...
ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন-...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন...
হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আয়েশা বেগম (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায়...
২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শ...