প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jan 2026, 12:14 AM
চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) এর চেয়ারম্যান কাজী মো. এনামুল হক। ফলাফর ঘোষণা ও আলোচনা সভা শেষে এবারের বৃত্তিপ্রাপ্ত সর্বমোট ১০১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন তিনি। আইডিয়াল ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা আবদুল মান্নান, চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের ব্যবস্বথাপনা পরিচালক মো. কামাল উদ্দিন পাটোয়ারী, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল লতিফ বিএসসি, আমেরিকা প্রবাসী মো. শাহীন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মো.এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, আইডিয়াল স্কুলের পরিচালক গাজী শহিদুল ইসলাম, আবদুল মমিন, কাজী জহিরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন মিশু প্রমুখ।
এর আগে গত ২৬ ডিসেম্বর শুক্রবার চৌদ্দগ্রাম পৌর এলাকা সহ আশেপাশের মোট ৩১টি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ চর্চার লক্ষ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। তারমধ্যে ট্যালেন্টফুলে ৩৪ জন ও সাধারণ গ্রেডে ৬৭ জন শিক্ষার্থী বৃত্তি পায়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল ক...তি শিক্ষার্থীকে সনদ, সম্মাননা স্মারক ও প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সৌজন্য পুরস্কার স্বরূপ প্রাইজমানি প্রদান করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...