প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jan 2026, 10:02 AM
বরুড়ায় মন্দিরে হামলা ভাংচুর ১জন গ্রেফতার
মোঃ জাহাঙ্গীর আলম
বরুড়ার খোশবাস দক্ষিণ ইউনিয়নের চালিয়ায় কালী মন্দিরে হামলা ও ভাংচুর করার অভিযোগে একজন কে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। এ বিষয়ে বরুড়া চালিয়া শীল বাড়ির বাসিন্দা অশ্বীনি চন্দ্র শীলের ছেলে সঞ্চিত শীল বরুড়া থানায় লিখিত অভিযোগে বলেন গত ১৩ই জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা সাতটায় খোশবাস দঃ ইউনিয়নের চালিয়া বড়দীঘির পাড়ে অবস্থিত আনুমানিক দুশত বছরের পুরানো কালী মন্দিরটি কে বরুড়া পৌরসভার দেওড়া ভুঁইয়া বাড়ির বাসিন্দা আবুল কাশেমের ছেলে আবদুল্ল্যাহ আল ফাহিম অজ্ঞাত নামা ভেকু চালকের সহায়তায় তার ধর্মীয় উপসানলয় পুরাতন কালী মন্দির , দৌল মন্দিরটি ভেঙ্গে দেয়। এ সময় দৌল মন্দিরটি একেবারে গুড়িয়ে দেয়। এ সময় ভাংচুরের ঘটনার খবর ছড়িয়ে পরলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়, এ সময় এলাকাবাসী বরুড়া থানায় খবর দিলে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কুমিল্লা পুলিশ সুপার সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম এলাকা পরিদর্শন করেন। এ ব্যাপারে বরুড়া থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন, ঘটনার পর পরই আমরা অভিযান চালিয়ে মূল আসামী আবদুল্যাহ আল ফাহিম কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...