প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jan 2026, 10:17 AM
কর্মসংস্থানের মাধ্যমে কুমিল্লাকে এগিয়ে নিতে চাই-কাজী দ্বীন মোহাম্মদ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লাু৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সকালে কুমিল্লা মহানগরীর ১৪ নং ওয়ার্ডের দুর্গাপুর ইউনিয়নের মেডিসিন মার্কেট, আমরাতলি ইউনিয়নের রত্মাবতী পশ্চিম পাড়া এবং মহানগরীর ১৯ নং ওয়ার্ডের নেওড়া এলাকায় স্থানীয় ভোটার, ব্যবসায়ী ও গণমানুষের সঙ্গে কুশল বিনিময় করেন পাশাপাশি এসব এলাকার সার্বিক জনদুর্ভোগ, অবকাঠামো সমস্যা ও নাগরিক চাহিদা সম্পর্কে খোঁজখবর নেন।
গণসংযোগ চলাকালীন উপস্থিত ছিলেন মহানগরীর যুববিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, মিয়া মোহাম্মদ আকছির, মাওলানা কেফায়েত উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণমাধ্যমে ও জনতার সঙ্গে আলাপচারিতায় ‘কেমন কুমিল্লা চাই’—এ রূপরেখা তুলে ধরে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, “ইতিহাস ও ঐতিহ্যের বিশাল ভান্ডার কুমিল্লা রয়েছে শালবন বিহার , গোমতী নদী, পুরাতন গোমতী নদী, বিমানবন্দর, রেলস্টেশন যা সরাসরি ঢাকা রেললাইন স্থাপন হবে, এবং কুমিল্লা বিভাগ বাস্তবায়নের সম্ভাবনা। পরিকল্পিতভাবে এগোতে পারলে কুমিল্লা হবে নান্দনিক ও আকর্ষণীয় মিডিয়ার কল্যাণে জানবে সারা দুনিয়া ।”
তিনি আরও বলেন,“শালবন বিহার কেবল প্রত্নস্থল নয়,এটি কুমিল্লার ইতিহাস, সংস্কৃতি ও সম্ভাবনার প্রতীক।” শালবন বিহারকে কেন্দ্র করে পর্যটনশিল্প বিকাশে তিনি কয়েকটি কাঠামোগত পরিকল্পনা উপস্থাপন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে আধুনিক ডিসপ্লে, ডিজিটাল গাইড, তথ্যকেন্দ্র ও সাইনেজ স্থাপন পরিবেশবান্ধব পর্যটন জোন গড়ে তোলা কোটবাড়িুশালবন বিহার এলাকায় রাস্তা, ফুটপাত, লাইটিং, পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন স্থানীয় যুবকদের জন্য ট্যুর গাইড প্রশিক্ষণ, হস্তশিল্পুস্যুভেনিরুখাবার স্টলসহ ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির সুযোগ হোমস্টে, রেস্ট এরিয়া, উন্নত স্যানিটেশন ও পরিবারবান্ধব অবকাঠামো নিশ্চিতকরণসাংস্কৃতিক উৎসব, ঐতিহ্যবাহী মেলা ও ইতিহাসভিত্তিক আয়োজনের প্রচলনঅবৈধ দখল, বিশৃঙ্খলা ও অনিয়মের বিরুদ্ধে পরিকল্পিত ব্যবস্থাপনা। তিনি বলেন,“পর্যটন বাড়লে কর্মসংস্থান বাড়বে। আর কর্মসংস্থান বাড়লে কুমিল্লা এগিয়ে যাবে।দুর্গাপুরে মেডিসিন মার্কেট গণসংযোগে ব্যাবসায়ীদের বলেন“আলেখারচর মেডিসিন মার্কেট শুধু ব্যবসার স্থান নয়—মানুষের জীবনের সাথে জড়িত। পরিকল্পনা, নিরাপত্তা ও ইনসাফ দিয়েই এই মার্কেটকে নতুন উচ্চতায় নেওয়া হবে, ইনশাআল্লাহ।”ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আগামীর কুমিল্লা কেমন হতে পারে সে আলোচনা করেন এবং ব্যবসায়ীদের মতামত শুনে তিনি বলেনছোট ও মাঝারি ওষুধ ব্যবসায়ীদের সুরক্ষাচাঁদাবাজি ও হয়রানি বন্ধ,লাইসেন্স ও নবায়ন প্রক্রিয়া সহজীকরণ,সিসিটিভি, রাতের নিরাপত্তা ও পর্যাপ্ত লাইটিংহাসপাতাল ও ক্লিনিক রেফারেল লিংক ও ফার্স্ট এইড ব্যবস্থা,যুবকদের জন্য ফার্মেসি সহকারী প্রশিক্ষণ ও কর্মসংস্থান, ব্যবসায়ীুজনপ্রতিনিধি নিয়মিত সংলাপ ও মতামতের ভিত্তিতে সমাধান করা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...