...
শিরোনাম
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি ⁜ কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ ⁜ গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে- ⁜ দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত ⁜ কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭ ⁜ কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের মায়ের সুস্থতা ও প্রয়াতদের মাগফেরাত কামনায় দোয়া ⁜ লাকসামে পিএফজির কার্যক্রম পরিদর্শনে এসে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের ভূয়সী প্রশংসা ⁜ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান ⁜ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন। ⁜ ১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই–মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫ ⁜ দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা ⁜ তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ ⁜ চাঁদপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা ⁜ কুবিতে মেডেল ও প্রত্নবস্তু প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু আর্কিওলজি ফেস্ট ⁜ কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ⁜ দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ ⁜ নগর উন্নয়ন ও সুশাসনবিষয়ক কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে কুমিল্লার সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 9:04 AM

...
লাকসাম পৌরসভার ১শ' ৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা News Image

আরিফুর রহমান স্বপন

নতুন করারোপ না করেই কুমিল্লার লাকসাম পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার (২৫ জুন) পৌর প্রশাসক কাউছার হামিদ পৌরসভার সভা কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১শ' ৯৫ কোটি ৯২ লাখ ৮২ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।

তিনি জানান, এবারের বাজেটে নতুন কোন কর আরোপ না করে করের আওতা বৃদ্ধি করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আখতার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরান আল মেহেদী প্রমুখ।

সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক বলেন, বাজেটে মোট আয় ধরা হয়েছে ১শ' ৯৫ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৪শ' ২৪ টাকা। ৭ কোটি টাকা ৭৩ লাখ ১২ হাজার ৪শ' ২৪ টাকা উদ্বৃত্ত রেখে মোট ব্যয় ধরা হয়েছে ১শ' ৮৮ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৭১ লাখ ২৯ হাজার ৬৯৬ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা। বাজেটে সরকার ও বিভিন্ন প্রকল্প খাতে উন্নয়ন আয় ধরা হয়েছে ১শ' ৫৭ কোটি ৮৭ লাখ ২২ হাজার ৩শ' ২ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১শ' ৫৫ কোটি ২৫ লাখ টাকা।

এবারের বাজেটে রাস্তা নির্মান খাতে সর্বোচ্চ ৬৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এছাড়াও পানি নিস্কাশন ও জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার জন্য ২০ কোটি টাকা, ব্রীজ ও কালভার্ট নির্মাণে ১০ কোটি টাকা, পৌর সুপার মার্কেট নির্মাণে ৮ কোটি টাকা, বিশুদ্ধ পানি সরবরাহ ও পাম্প স্থাপনে ৫ কোটি টাকা, পৌর পার্ক নির্মাণ ও সৌন্দর্য বর্ধনে ৫ কোটি টাকা,  পৌর অডিটরিয়াম ও বহুমূখী ভবন নির্মাণ এবং মেরামত খাতে ৪ কোটি টাকা, অবকাঠামো মেরামত, সংরক্ষণ ও পরিচালনা ৩ কোটি ৭৫ লাখ টাকা, পৌর কর্মচারী বেতন ৩ কোটি ৫০ লাখ টাকা, রাস্তা আলোকিতকরণ ৩ কোটি টাকা,  স্যানিটেশন খাতে ১ কোটি ৪ লাখ টাকা, বাস টার্মিনাল নির্মাণে ১ কোটি টাকা, জিএপি এবং পিআরএপি বাস্তবায়নে ১ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়।

পৌর প্রশাসক কাউছার হামিদ জানান, অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ পৌরসভায় ৫০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। লাকসাম পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে 'স্মার্ট সিটি' পাইলট প্রকল্পের আওতায় আগামী অর্থবছরগুলোতে প্রায় ১০০ কোটি টাকার অবকাঠামোসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হবে। এছাড়াও আরইউটিডিপি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া আগামী ২০৩০ সাল পর্যন্ত ৪৫০ কোটি টাকার বহুমুখী প্রকল্প বাস্তবায়িত হবে।

এ সময় তিনি লাকসাম পৌরসভাকে স্মার্ট, পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও তথ্যপ্রযুক্তি নির্ভর একটি বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কাজ বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...

‎আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :‎‎আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...

কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...

আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...

গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে-
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...

নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...

দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন  কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্...

মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...

কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...

মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...

কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি
➤ কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ
➤ গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে-
➤ দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত
➤ কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭
➤ কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের মায়ের সুস্থতা ও প্রয়াতদের মাগফেরাত কামনায় দোয়া
➤ লাকসামে পিএফজির কার্যক্রম পরিদর্শনে এসে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের ভূয়সী প্রশংসা
➤ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান
➤ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
➤ ১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই–মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫
➤ দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা
➤ তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ
➤ চাঁদপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা
➤ কুবিতে মেডেল ও প্রত্নবস্তু প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু আর্কিওলজি ফেস্ট
➤ কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ
➤ দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ
➤ নগর উন্নয়ন ও সুশাসনবিষয়ক কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে কুমিল্লার সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir