প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jan 2026, 9:47 AM
ব্রাহ্মণপাড়ায় গরম পানিতে ঝলসে চার বছরের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়ার বাসিন্দা মো. আল আমিনের চার বছরের মেয়ে ওয়াসানাত গরম পানিতে ঝলসে মারা গেছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ জানুয়ারি) তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকার একটি ভাড়া বাসায় থাকাকালীন রান্নাঘরের চুলার ওপর রাখা গরম পানির পাতিলে অসাবধানতাবশত পড়ে যায় শিশুটি। এতে তার শরীরের বড় একটি অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। বার্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা জানান, শিশুটির শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
ওয়াসানাতের চাচা সোহাগ জানান, ঘটনার সময় শিশুর মা চুলায় গরম পানি বসিয়ে রাখেন। সকাল ৯টার দিকে অসাবধানতার কারণে গরম পানি শিশুটির শরীরে পড়ে যায়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। ওই দিন বাদ এশা ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওয়াসানাত ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের পূর্বপাড়ার মো. আল আমিনের মেয়ে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...