প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jan 2026, 9:53 AM
মুরাদনগর বাঙ্গরা থানায় ওয়ারেন্ট ভুক্ত ৮ আসামি গ্রেফতার
মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮ জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) রাতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদেরের নির্দেশনায় বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বাঙ্গরা বাজার থানার বাখরবাদ এলাকার মোসাঃ রুমি বেগম, বৈলাবাড়ি গ্রামের তাসলিমা, বাখরবাদ সাহেবনগর এলাকার সেলিনা আক্তার, সাহেবনগর মধ্যপাড়ার সালমা আক্তার, আড়ালিয়াকান্দির মোঃ বিল্লাল হোসেন, মকলিশপুর গ্রামের ইমন আহমেদ, ঘোষঘর গ্রামের মোঃ কালা মিয়া, গাজীপুর মোল্লা বাড়ীর মোঃ কবির হোসেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক মামলা ছিল। ওসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তিনি আরো বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে এ ধরনের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...