প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jan 2026, 10:07 AM
তিতাসের গোমতী টেবিল টেনিস ক্লাবের চারটি ইভেন্টেই অভাবনীয় সাফল্য
নাজমুল করিম ফারুক
৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে গোমতী টেবিল টেনিস ক্লাব। উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত এ ক্লাবের সাফল্যে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের আনন্দ ও উৎসাহ বয়ে যাচ্ছে। কুমিল্লা জিলা স্কুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চারটি ইভেন্টে জয় লাভ করে।
জানা যায়, এবারের জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে টেবিল টেনিসে ১৭টি উপজেলার অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় বালক ও বালিকা একক এবং বালক ও বালিকা দ্বৈত ইভেন্টে তিতাসের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের গোমতী টেবিল টেনিস সেরা সাফল্য অর্জন করে। ফলাফলে দেখা যায়, বালিকা এককে আফরোজা আক্তার ইস্পাহানি স্কুল এন্ড কলেজের প্রতিপক্ষকে ৩-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালক এককে শাহীন আহমেদ একই ব্যবধানে জয় লাভ করে। বালিকা দ্বৈতে তামান্না আক্তার ও নুসরাত জাহান জুটি কুমিল্লা জিলা স্কুলকে ৩-০ সেটে হারায়। এছাড়া বালক দ্বৈতে অর্ক ও সৌরভ জুটি ইস্পাহানি স্কুল এন্ড কলেজের বিপক্ষে ৩-০ সেটে দাপুটে জয় তুলে নেয়। অর্থ্যাৎ তিতাসের লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের গোমতী টেবিল টেনিস ক্লাব সরাসরি সেটে জয়লাভ করে। যা তাদের দক্ষতা, শৃঙ্খলাপূর্ণ প্রশিক্ষণ ও কোচিংয়ের সফল প্রতিফলন।
লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহমেদ জানান, ২০২৩ সালে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গোমতী টেবিল টেনিস ক্লাব প্রতিষ্ঠিত হয়। ক্লাবটিতে ৩৫জন খেলোয়ার বাছাই করা হলেও বর্তমানে ২০জন শিক্ষার্থী নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। তিনি আরো জানান, ৩জন দক্ষ কোচের তত্ত্বাবধানে প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুশীলন চলে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...