প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jan 2026, 10:17 AM
ভিক্টোরিয়া কলেজ এক্স রোভার এসোসিয়েশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এক্স রোভার স্কাউট এসোসিয়েশনের আয়োজনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী দক্ষিণপাড়া এলাকায় শীতবস্ত্র বিবতরণ করা হয়।
শীতবস্ত্র বিবতরণ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এক্স রোভার এসোসিয়েশনের সভাপতি মো: আবুল খায়ের পিআরএস, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এক্স রোভার এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এক্স রোভার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মাঈনুদ্দীন খন্দকার এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সহকারী রোভার মেট সাকিব হাসান।
মো. আবুল খায়ের বলেন, স্কাউটিং একটি আনন্দময় ও শিক্ষামূলক আন্দোলন। আমরা যাঁরা ভিক্টোরিয়া কলেজে ছাত্র জীবনে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে রোভারিং করেছি, বর্তমানে তাদেরই সংগঠন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এক্স রোভার স্কাউট এসোসিয়েশন। এই সংগঠন সমাজের প্রতি দায়বদ্ধতা দিক থেকে প্রথম সামাজিক উদ্যোগ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণের আয়োজন করে। আমাদের পক্ষ থেকে আগামীতে এ ধরনের সামাজিক কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে।
এসময় উপ¯ি’ত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সহকারি রোভার মেট আবদুর রউফ, রোভার আমীর হোসেন, মো. ইইনুস ভূঁইয়া, মো: নুরুজ্জামান মুন্না, মো: শহিদুল ইসলাম রাকিব, আফরোজা আফরিন, খলিলুর রহমান, শিল্পী আক্তার শিলা, ফারজানা আক্তার মারিয়া, মারিয়া রহমান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...