প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jan 2026, 12:24 AM
কুমিল্লা টেলিভিশন ফোরামের পারিবারিক মিলনমেলা
সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারে কুমিল্লা টেলিভিশন ফোরামের পারিবারিক মিলনমেলা ও নেতৃত্বের পালাবদল অনুষ্ঠানকক্সবাজারে দুই দিনের আনন্দঘন সফরের সমাপনী দিনে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা টেলিভিশন ফোরামের পারিবারিক মিলনমেলা ও নেতৃত্বের পালাবদল অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদায়ী সভাপতি ও কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ফোরামের নবাগত সভাপতি বাহার রায়হান।সমাপনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা টেলিভিশন ফোরামের নবনির্বাচিত সভাপতি বাহার রায়হান। প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। তিনি তার বক্তব্যে সংগঠনের ঐক্য, পেশাদারিত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা টেলিভিশন ফোরামের সাবেক সভাপতি ও নবাগত কমিটির উপদেষ্টা এম ফিরোজ এবং কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ফোরামের নবাগত কমিটির উপদেষ্টা সাঈদ মাহমুদ পারভেজ। এছাড়াও অনুষ্ঠানে ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন। পারিবারিক আবহ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও নেতৃত্বের দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে অনুষ্ঠানটি ফোরামের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...