প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jan 2026, 12:25 AM
লালমাইয়ে আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা, বিএনপি কর্মীকে জরিমানা
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্থানীয় এক রাজনৈতিক কর্মীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর এলাকায় দলীয় প্রার্থীর ছবি ও প্রতীক সংবলিত লিফলেট বিতরণ করায় ওই রাজনৈতিক কর্মীকে নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর ২৭(ক) ধারা ভঙ্গের দায়ে এ জরিমানা করা হয়।
বিষয়টি দৈনিক রূপসী বাংলাকে নিশ্চিত করেছেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা। তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা ভেঙে দুতিয়াপুর গ্রামে দলীয় প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করে প্রচারণা চালানো হচ্ছিল। প্রতীক বরাদ্দের আগে লিফলেট বিতরণ, দেয়াল লিখন, পোস্টার টাঙানো বা বড় ধরনের শোডাউন করা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা করায় সে সময় মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আগামী ২২ জানুয়ারি থেকে প্রত্যেক প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা তার সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, লালমাই আর্মি ক্যাম্প ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...