প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jan 2026, 12:23 AM
লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাসুদ রানা, কুমিল্লা
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব দিয়ে লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে শুরুতে মাসিক আইনশৃঙ্খলার সার্বিক বিষয় তুলে দরেন লালমাই থানার (ভারপ্রাপ্ত) মোঃ নূরুজ্জামান। এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিকরা আমাদের সহযোগীতা করবেন। কেননা, সকলের প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তাই আমাদের সকলেই এক হয়ে কাজ করতে হবে। কোন প্রকার মব যেন তৈরি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা সব সময় মাঠে রয়েছি।
নির্বাচনকালীন উপজেলায় দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার শিফা বলেন, আপনারা দেখেছেন ইতিমধ্যে যারা আচরণবিধি লঙ্গন করেছে তাদেরকে আমরা অর্থদন্ড দিয়েছি। যেকোন নির্ভরযোগ্য তথ্য আমাদেরকে দিবেন আমরা মাঠে সব সময় আছি।
লালমাই আর্মি ক্যাম্পের দায়িত্বে থাকা মেজর নোফায়ের বলেন, মাননীয় সেনা প্রদানের নির্দেশে আমরা মাঠে রয়েছি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে কাজ করে যাচ্ছি। লালমাইয়ে পর্যাপ্ত পরিমান জনবল নিয়ে আমরা আছি। ইতিমধ্যে প্রত্যন্ত এলাকায়ও আমি নিজে গিয়েছি। আশা করি আগামীদিনগুলোতে এই এলাকার মানুষ বুঝতে পারবে। আমাদের টহলটীম আরো জোরদার করেছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আক্তার হোসেন বলেন, আমরা প্রতিটি কেন্দ্রে গুরেছি। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত দিনরাত এক করে কাজ করে যাবো।
দৈনিক রূপসী বাংলার সাংবাদিক মাসুদ রানা বলেন, লালমাইয়ের মানুষ শান্তিপ্রিয় কম সময়ের মধ্যে ইউএনও মহোদয় ও থানার ওসি সাহেব তা হয়তো বুঝেছেন। আগামীনির্বাচন সামনে রেখে প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনী ও পুলিশি টহল জোরদার করা প্রয়োজন। তাছাড়া, স্থানীয় প্রতিনিধিদের পাশাপাশি সম্ভব হলে নির্বাচনী কেন্দ্রের কাছাকাছি গুরুত্বপূর্ণ লোকদের সাথে কথা বলা এবং কোন ঝামেলা তৈরি হলে এগিয়ে আসার আহবান জানানো প্রয়োজন বলে মনে করি। যানজট নিরসনেও ভূমিকা রাখার আহবান। সংবাদকর্মীদের পক্ষথেকে আমরা অবশ্যই সহযোগীতা করবো।
সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ এনামুল হক, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফাহমিদা আফরোজ, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, বাগমারা উত্তর ইউপি'র চেয়ারম্যান আবুল কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান লোকমান হোসেন, ভূলইন উত্তর ইউনিয়নে চেয়ারম্যান এমরান কবির, বেলঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত গাজী, ভূলইন দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক মুজিব, পেরুল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার রুবাইয়া, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেন। এছাড়াও, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...