প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jan 2026, 12:24 AM
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে দেবিদ্বারে শিবিরের বিক্ষোভ মিছিল
মোঃ আক্তার হোসেন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। বৃহস্পতিবার বিকালে শিবিরের দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা চত্ত্বরে এসে সমাবেশ করে।
দেবিদ্বার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও দেবিদ্বার উত্তর শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় ওই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা শিবিরের অফিস সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুনাইদ সিরাজ, জেলা সদস্য রিফাত মজুমদার।
আরো বক্তব্য রাখেন বক্তব্য রাখেন দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজ সভাপতি মোঃ জহিরুল ইসলাম, ধামতী শাখা শিবিরের সভাপতি আল-আমীন, দেবিদ্বার পূর্ব শাখা সভাপতি আঃ মমিন, পশ্চিম সভাপতি সাব্বির আহমেদ ও দক্ষিণ শাখা সভাপতি মোঃ হোসাইন প্রসুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
কুমিল্লা জেলা সংবাদদাতা,১০ আগস্টঃএ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁ...
কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও...
দেবিদ্বারে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের...
লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ...
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলে...
মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা...