...
শিরোনাম
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ⁜ দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার ⁜ চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন ⁜ বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক ⁜ নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত ⁜ নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে ⁜ চান্দিনায় বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসায় পাশের হার কম জিপিএ-৫ থেকেও ৯ গুন পিছিয়ে ⁜ ব্রাহ্মণপাড়ায় চাচার বিয়েতে এসে নির্মম মৃত্যু, জিপিএ-৫ পেয়েও জানা হলো না শিহাবের ⁜ বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলায় এস এস সি পরীক্ষায় ৫১৭০ জনের মধ্যে ২৫৭৭ পাস, জিপিএ ফাইভ ১২৮ জন। ⁜ মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। ⁜ কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ⁜ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২ ⁜ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি ⁜ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি ⁜ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন ⁜ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত ⁜ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার ⁜ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি! ⁜ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jan 2026, 12:24 AM

...
নগর সংকট মোকাবিলায় প্রয়োজন সমন্বিত পরিকল্পনা কঠোর নীতি ও সম্মিলিত প্রচেষ্টা News Image

নিজস্ব প্রতিবেদক

“অপরিকল্পিত নগরায়ণ; হুমকিতে কুমিল্লা-সচেতনতা থেকে সমন্বিত উদ্যোগ” শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করেছে অ্যালায়েন্স ফর কেয়ার এন্ড ইকুইটি (এইস)। নগরীর চকবাজারে একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে নগর সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা, কঠোর নীতি বাস্তবায়ন এবং নাগরিক অংশগ্রহণ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বলা হয়, অপরিকল্পিত নগরায়ণ কেবল অবকাঠামোগত সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, পরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এই সংকট মোকাবিলায় একক কোনো উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সরকার, স্থানীয় প্রশাসন, বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টা। বৈঠকের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং বাপা’র কেন্দ্রীয় সদস্য ডাঃ মোসলেহ উদ্দিন।

কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ, নীতিনির্ধারক, শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, সুশীল সমাজ, তরুণ সমাজ, ও গণমাধ্যমকর্মীরা এই বৈঠকে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণের ফলে কুমিল্লায় যত্রতত্র ভবন নির্মাণ, খাল ও জলাধার ভরাট, জলাবদ্ধতা, তীব্র যানজট, সবুজ উন্মুক্ত স্থান হ্রাস এবং ঐতিহ্যবাহী স্থাপনার ঝুঁকি বাড়ছে। এসব সমস্যা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং নগর ব্যবস্থাপনার কাঠামোগত দুর্বলতার প্রতিফলন।

অংশগ্রহণকারীরা কুমিল্লার জন্য একটি হালনাগাদ ও সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন, খাল ও জলাধার সংরক্ষণে জিরো টলারেন্স নীতি, আধুনিক ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন ব্যবস্থা সংযোজন এবং নগর ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি সহ নানাবিধ সুপারিশ করেন।

এইস-এর প্রধান নির্বাহী পরিচালক সুমাইয়া বিনতে হোসাইনী বলেন, এই গোলটেবিল বৈঠকের উদ্দেশ্য কেবল সমস্যা চিহ্নিত করা নয়; বরং বাস্তবসম্মত সমাধান ও নীতিগত দিকনির্দেশনা নির্ধারণের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের ভিত্তি তৈরি করা। আলোচনার সুপারিশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল করীম, বার্ড-এর পরিচালক ফৌজিয়া নাসরিন সুলতানা, শিশু বিশেষজ্ঞ ও বিএমএ (কুমিল্লা) এর সাবেক সভাপতি ডাঃ ইকবাল আনোয়ার, বাপা (কুমিল্লা জেলা) এর সভাপতি বদরুল হুদা জেনু ও সাধারণ সম্পাদক ও কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবীর মাসউদ, সান মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান ডাঃ আব্দুল লতিফ, সুজন (কুমিল্লা জেলা)-র সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর ও সাধারণ সম্পাদক আলী আহসান টিটু, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি জামাল আহমেদ, জেলারক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও এখন টিভির ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এর প্রভাষক শামীম আহমেদ, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক জিয়া উদ্দিন, বাসস এর বিশেষ প্রতিনিধি হাসান কামরুল, সোহানুর রহমান সোহাগ, আব্দুর রহিম, হাসান মাহমুদ তারেক, সাইফুল ইসলাম সাইফ, শফিকুল ইসলাম সহ আরও অনেকে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সমন্বিত পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কুমিল্লাকে একটি বাসযোগ্য, নিরাপদ ও টেকসই নগর হিসেবে গড়ে তোলা সম্ভব ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্য...

দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিদাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে...

চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান  ডা. মোহাম্মদ ইকবাল হোসেন
চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান...

সুজন মজুমদারচাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসে...

বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক
বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূল...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারীদের অধিকার, স্বাস্থ্য এবং সামাজিক সচেতন...

নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত
নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্য...

সাইফুল ইসলাম-কুমিল্লার নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা বিরাজ করছে। কমিউনিটি ক্লিনি...

নাঙ্গলকোটে  শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও দেখা দিয়েছে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
➤ দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
➤ চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন
➤ বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক
➤ নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত
➤ নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
➤ চান্দিনায় বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসায় পাশের হার কম জিপিএ-৫ থেকেও ৯ গুন পিছিয়ে
➤ ব্রাহ্মণপাড়ায় চাচার বিয়েতে এসে নির্মম মৃত্যু, জিপিএ-৫ পেয়েও জানা হলো না শিহাবের
➤ বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলায় এস এস সি পরীক্ষায় ৫১৭০ জনের মধ্যে ২৫৭৭ পাস, জিপিএ ফাইভ ১২৮ জন।
➤ মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।
➤ কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম
➤ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
➤ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
➤ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
➤ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
➤ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
➤ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
➤ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি!
➤ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir