প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jan 2026, 12:34 AM
হোমনায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলার ঘটনায় গ্রেফতার ৭, এলাকা থমথমে
আবদুল হক সরকার
গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কুমিল্লার হোমনা সদরের ওভার ব্রিজের নিচে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খানের গাড়ি বহরে হামলার ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে উপজেলা শ্রমিকদলের সভাপতি মনিরুল ইসলাম সরকারের ছেলেও রয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকেলে স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান সাবেক মন্ত্রী মরহুম এম.কে. আনোয়ারের কবর জিয়ারত শেষে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রীমদ্দি গ্রামের আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবদুল জলিল সাহেবের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। পথে মধ্যে ওভারব্রিজের নিকটে পৌঁছালে বিএনপির মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়।
এ সময় ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১০ জন কর্মী আহত হন। আহতদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও হোমনা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহরের গাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিনের বাসায় তল্লাশি চালায় পুলিশ ও যৌথ বাহিনী, তবে তাকে বাসায় পাওয়া যায়নি। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণভাবে শান্ত রয়েছে।
ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৭জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করা হবে।
এ দিকে যৌথ বাহিনীর ক্যাপ্টেন সাকিবুস সালেহীন যুগান্তরকে জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী আচরণ বিধি ৬ ধারা অপমান্য করলে সে যত বড় নেতা হউক না কেন ছাড় দেয়া হবে না। উস্কানী মূলক বক্তব্য,ধর্মীয় অনুভূতিতে আঘাত,ব্যক্তির চরিত্র হনন হয় এমন বক্তব্য থেকে সবাইকে বিরত থাকার আহবান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মা...
কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক...
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...