প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jan 2026, 12:35 AM
কুমিল্লা-৫ আসনে প্রচারণায় সক্রিয় ৩ প্রার্থী, হদিস নেই ৭ জনের
কাজী খোরশেদ আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জমে উঠেছে কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) উপজেলার ১৭ ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়া- মহল্লার চায়ের দোকান এবং হাট- বাজারের মোড়ে মোড়ে। গত ২২ জানুয়ারী থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে। উঠান বৈঠক, লিফলেট বিতরণ, গণসংযোগের মাধ্যমে দিন রাত গ্রাম, পাড়া- মহল্লার ভোটারদের নিকট ছুটে চলছেন। সেই সাথে দলীয় নেতা- কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নিজেদের পছন্দের দল এবং দলীয় মনোনীত প্রার্থীর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য পাড়া ও মহল্লায় অফিস উদ্বোধন করছে। প্রতিটি দলের নেতা কর্মীরা তাদের দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য নারী পুরুষ, যুবক-যুবতী সকল ভোটারদের মনোযোগ আর্কষন অর্জনের চেষ্টা করছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করছে।
নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিভিন্ন দল থেকে ১০ প্রার্থী থাকলেও প্রচার প্রচারণায় ৩ জন প্রার্থী ও দলীয় নেতা কর্মীদের সক্রিয় থাকতে দেখা যায় আর বাকি ৭ জন প্রার্থী ও তাদের দলীয় নেতা কর্মীদের ভোটের মাঠে হদিস পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাংলাদেশ মসলিমলীগ পার্টির প্রার্থী আবুল কালাম ইদ্রিস, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ পার্টির তানজিল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোবারক হোসাইন, ন্যাশনাল পিপলস পার্টি ( এনপিপি) এর মোঃ আবুল বাশার, জাতীয় পার্টির মোঃ এমরানুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মোঃ জসিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির মোঃ রাশেদুল হক, আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি) এর যোবায়ের আহমেদ ভূইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর শিরিন আক্তার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আক ক্বাফী মনোনয়নপত্র দাখিল করেন। রিটানিং অফিসারের প্রাথমিক যাচাই বাচাইয়ে বাংলাদে কমিউনিস্ট পার্টির প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীর মনোনয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের প্রচার প্রচারণার কাজ তফসিল ঘোষণার আগে থেকেই শুরু হয়েছে। প্রার্থীরা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের নিকট দোয়া চেয়েছে এবং তফসিল ঘোষণার পর পুরোদমে প্রচার প্রচারণার কাজ বিভিন্ন কলা কৌশলে চালিয়েছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন ও পাড়া- মহল্লায় মিছিলের মাধ্যমে ভোটারদেরকে জানান দিয়েছে। কিন্ত ভোটের মাঠে শুরু থেকে ৩ জন প্রার্থীকে সক্রিয় ভাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার প্রচারণা করতে দেখা গেলেও বাকী ৭ জন প্রার্থী ও তাদের দলীয় নেতাকর্মীদের হদিস পাওয়া যায় না। ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোবারক হোসেন,আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি)'র যোবায়ের আহমেদ ভূইয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মোঃ জসিম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা। অপর দিকে বাংলাদেশ মসলিমলীগ পার্টির প্রার্থী আবুল কালাম ইদ্রিস, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ পার্টির তানজিল আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টি ( এনপিপি) এর মোঃ আবুল বাশার, জাতীয় পার্টির মোঃ এমরানুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির মোঃ রাশেদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর শিরিন আক্তার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল ক্বাফীসহ তাদের দলীয় নেতাকর্মীদের দেখা মিলে নাই।
বিভিন্ন গ্রাম ও হাট বাজারের গাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির প্রার্থী মোঃ রাসেদুল ইসলামের ফেষ্টুন দেখতে পাওয়া গেলেও ভোটাররা তাকে এখনো দেখতে পায় নাই বলে স্থানীয় ভোটারগণ জানিয়েছে।
কুমিল্লা-৫( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামের ভোটারদের নিকট জানতে চাইলে তারা ৩ জন প্রার্থীকে মাঠে দেখতে পেয়েছেন। তাছাড়া অন্য প্রার্থীদেরকে দেখেন নাই এবং তাদের নামও শুনে নাই বলে জানিয়েছেন ।তবে ভোট কাকে দিবেন তা প্রকাশ করেন নাই। নিজেদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মা...
কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক...
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...