...
শিরোনাম
এক গোল খেয়ে তিন গোল দিয়ে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান ⁜ মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশের রহস্য উদঘাটন ⁜ ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান ⁜ তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু‌‌্য ⁜ নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ ⁜ কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ ⁜ দেবিদ্বারে রাস্তা ও ড্রেনের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন ⁜ কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা, গ্রেফতার ১ ⁜ হোমনায় বাড়িতে হামলা-ভাঙচুর, অস্ত্রধারী যুবকের পরিচয় শনাক্ত ⁜ তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে কুমিল্লায় আলোচনা সভা ⁜ কুমিল্লা সদর দক্ষিণে কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ⁜ বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে দীর্ঘ যানজট ⁜ দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল ⁜ কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ⁜ অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ⁜ মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই : ডা.তাহের এমপি ⁜ কুমিল্লার সুয়াগাজীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার ১ ⁜ কুবির এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ, বি ইউনিটের মৌখিক পরীক্ষা ২৫ জুন ⁜ সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর ইন্তেকাল ⁜ অনায়াসে ৪-০ গোলে জিতেছে স্পেন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jan 2026, 12:37 AM

...
হুমকি ধমকি দিয়ে অধিকার আদায় ঠেকানো যাবে না- মোবারক হোসাইন News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী সমাবেশে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন বলেছেন, হুমকি-ধমকি দিয়ে অধিকার আদায়ের আন্দোলন থামানো যাবে না। প্রয়োজনে রাজপথে রক্ত দিতে হলেও অন্যায়ের কাছে মাথা নত করা হবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মোবারক হোসাইন বলেন, গত ১৭ বছর হামলা-মামলা দিয়েও আমাদের দমিয়ে রাখা যায়নি। আমরা আমাদের অধিকার নিয়েই ঘরে ফিরব। কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে, তাহলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ত্যাগ করেছে। তরুণদের দেওয়া রক্তের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোস্তাফিজুর রহমান। ইসলামি সংগীত পরিবেশন করেন গাজী আনাস রাওশান ও তাঁর দল।

দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কাজী মাওলানা আব্দুল হান্নান সরকারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবদুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, জাকসুর সাবেক জিএস মো. মাজহারুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান।

এ ছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ভিপি নেয়ামত উল্লাহ ফারাবী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সানাউল্লাহ রাসেল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সৈয়দ আনোয়ার আজীম আবুল কাশেম, এসপিপির সংগঠক আমির হামজা মাসুম, অধ্যক্ষ মাওলানা মো. ইউনুছ, মাজহারুল ইসলাম মনির, মনিরুজ্জামান জালাল ও ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসাইনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শক্তিশালী বেলজিয়ামকে আটকে দিলো ইরান
শক্তিশালী বেলজিয়ামকে আটকে দিলো ইরান

শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ২০২৬ ফুটবল বিশ^কাপের গ্রুপ ‘জি’র টেবিলের শীর্ষে উঠে এস...

এবার উরুগুয়েকেও আটকে দিলো লড়াকু কেপ ভার্দে
এবার উরুগুয়েকেও আটকে দিলো লড়াকু কেপ ভার্দে

শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বিশ^কাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে| কিন্তু...

এক গোল খেয়ে তিন গোল দিয়ে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান
এক গোল খেয়ে তিন গোল দিয়ে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান

সেই ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল মিশর। বিশ্ব আসরে খেলা প্রথম আরব ও আফ্রিকান দেশ তারাই। কিন্তু...

মুরাদনগরের  বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশের রহস্য উদঘাটন
মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পু...

​বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে ক্লুলেস অটোচালক মাহাবুব আলম...

ধর্ষণ মামলায়  রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান

কুমিল্লা প্রতিনিধিধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী...

তিতাসে গোমতীতে গোসল করতে  গিয়ে শিশু  শিক্ষার্থীর মৃতু‌‌্য
তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু‌‌্য

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে গোসল করতে নেমে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ এক গোল খেয়ে তিন গোল দিয়ে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান
➤ মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশের রহস্য উদঘাটন
➤ ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
➤ তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু‌‌্য
➤ নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ
➤ কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ
➤ দেবিদ্বারে রাস্তা ও ড্রেনের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন
➤ কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা, গ্রেফতার ১
➤ হোমনায় বাড়িতে হামলা-ভাঙচুর, অস্ত্রধারী যুবকের পরিচয় শনাক্ত
➤ তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে কুমিল্লায় আলোচনা সভা
➤ কুমিল্লা সদর দক্ষিণে কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
➤ বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে দীর্ঘ যানজট
➤ দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল
➤ কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
➤ অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
➤ মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই : ডা.তাহের এমপি
➤ কুমিল্লার সুয়াগাজীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার ১
➤ কুবির এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ, বি ইউনিটের মৌখিক পরীক্ষা ২৫ জুন
➤ সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর ইন্তেকাল
➤ অনায়াসে ৪-০ গোলে জিতেছে স্পেন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir