প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 24 Jan 2026, 11:48 PM
ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫
এফএনএস বিদেশ :
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে গত রাতে রাশিয়ার হামলায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। হামলার সময় পুরো দেশজুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয়। কিয়েভের সামরিক কর্তৃপক্ষ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলার বিষয়ে জনগণকে সতর্ক করেছে। রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে এক পোস্টে জানান, কিয়েভ বড় ধরনের শত্রু হামলার শিকার হয়েছে। তিনি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন। মেয়র জানান, হামলায় বেশ কিছু অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথক এক পোস্টে মেয়র ক্লিটসকো লিখেন, ‘এখন পর্যন্ত একজনের মৃত্যু ও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’ তিনি জানান, আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে বেশ কিছু ভবনে আগুন ধরে যায়। এর ফলে শহরের কিছু অংশে পানি ও তাপ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। এদিকে, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। শহরের মেয়র ইগর তেরেখভ জানান, ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন দিয়ে চালানো এই হামলায় বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তেরেখভ টেলিগ্রামে জানিয়েছেন, সেখানে আহত হয়েছে ১১ জনেরও বেশি মানুষ। যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনার মাঝেই এই হামলার ঘটনা ঘটলো। গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেন। গতকাল শনিবারও এই আলোচনা চলার কথা রয়েছে। তবে আলোচনার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ভূখণ্ড নিয়ে বিরোধই এখন প্রধান বাধা। এদিকে মস্কো দাবি করছে, ইউক্রেনকে অবশ্যই পূর্ব দনবাস অঞ্চল থেকে তাদের সৈন্য সরিয়ে নিতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...